শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:৫৯

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:৫৯

১০দফা দাবিতে ১৫ জুলাই সিলেটে জামায়াতে ইসলামীর সমাবেশ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

নিরপেক্ষ তত্তাবধায়ক সরকার পুণঃপ্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিরোধ, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও আলেম-ওলামার মুক্তিসহ ১০ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ কর্মসূচী ঘোষণা করেছে সিলেট মহানগর জামায়াত। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উক্ত সমাবেশ আগামী ১৫ জুলাই শনিবার বেলা ২টায় নগরীর ঐতিহাসিক রেজিষ্টারী মাঠে অনুষ্ঠিত হবে।

সমাবেশ সফলের লক্ষ্যে মহানগর জামায়াতের পক্ষ থেকে বিস্তারিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রস্তুতির অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর নেতৃত্বে নগর জামায়াতের একটি প্রতিনিধি দল গত বুধবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপি কমিশনার কার্যালয়ে যান। এসময় জামায়াত নেতৃবৃন্দ এসএমপির উপ-পুলিশ কমিশনার তোফায়েল আহমদের সাথে দেখা করে ১৫ জুলাইয়ের শান্তিপূর্ণ সমাবেশ সফলে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

প্রতিনিধি দলে ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, নগর জামায়াত নেতা এডভোকেট জামিল আহমদ রাজু, এডভোকেট আব্দুল খালিক ও এডভোকেট আজিম উদ্দিন প্রমূখ।

পুলিশের সাথে সাক্ষাত শেষে মহানগর জামায়াত সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও আলেম-ওলামার মুক্তিসহ ১০ দফা দাবীতে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। সমাবেশের তারিখ ও স্থানের বিষয়ে প্রশাসনকে অবহিত করতে আমরা এখানে এসেছি। আমরা আশাবাদী শান্তিপূর্ণভাবে ১৫ জুলাই রেজিষ্ঠারী মাঠে আমাদের সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিতি থাকবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ