বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:২৯

বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:২৯

‘কুরআন অবমাননার ঘটনায় সংসদে নিন্দা প্রস্তাব পাশ করুন’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ

বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী সুইডেনে পবিত্র ঈদুল আজহার দিনে পৃথিবীর সর্বশেষ্ঠ গ্রন্থ পবিত্র কুরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, মহাগ্রন্থ আল-কুরআন মানবজাতির জন্য পথপ্রদর্শক। জীবনের সকল বিষয়ে এতে রয়েছে মানুষের জন্য কল্যাণকর দিকনির্দেশনা। সারা পৃথিবীর কোটি কোটি মুসলিম তো বটেই অমুসলিমরাও পবিত্র কুরআনকে সম্মানের চোখে দেখে থাকে। কিন্তু সুইডেনে পবিত্র ঈদুল আজহার দিনে আদালত ও পুলিশের অনুমতি নিয়ে কুরআন পোড়ানোর মত ন্যক্কারজনক ও ধৃষ্টতাপূর্ণ ঘটনায় সারাবিশ্বের মানুষ স্থম্ভিত, ক্ষুব্ধ ও মর্মাহত। এ ঘটনায় জড়িত ব্যক্তি ও মদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বাংলাদেশ ও মুসলিম দেশগুলোর সংসদে কুরআন অবমাননার এই ঘটনায় নিন্দা প্রস্তাব পাশ করতে হবে।

আজ (৫ জুলাই) বুধবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মাওলানা হামিদী এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, কুরআন অবমাননার এই ঘটনায় সুইডেন সরকারও নিন্দা জানিয়েছে। তবে নিন্দা জানিয়ে দেয়া বিবৃতিতে তারা বাকস্বাধীনতার দোহাই দিয়ে এই ঘটনায় তারা অবমাননাকারীর বিরুদ্ধে কোন আইনি পদক্ষেপ না নেয়ার দিকে ইঙ্গিত করেছে যা দ্বিমূখী আচরণ ও অন্যায়ের সমর্থন বৈ কিছু নয়। তিনি ঢাকাস্থ সুইডিশ রাষ্ট্রদূতকে ডেকে এ ঘটনার প্রতিবাদ জানানোয় সরকারের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং এর বিচার দাবিতে সংসদে নিন্দা প্রস্তাব পাশের জোর দাবি জানান। মাওলানা হামিদী এ ঘটনার প্রতিবাদে আগামী শুক্রবার (০৭ জুলাই ২০২৩) বাদ জুমা রাজধানীতে বাংলাদেশ খেলাফত আন্দোলন কতৃক আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে দলমত নির্বিশেষে সবাইকে অংশ্রগ্রহণের উদাত্ত আহবান জানান। এছাড়াও সারাদেশব্যাপী আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলগুলোতে সবাইকে অংশগ্রহণের আহবান জানান তিনি।

এস.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ