বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:২৫

বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:২৫

মনোহরদীতে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার  ২ 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ

মোঃ মাহমুদ, মনোহরদী উপজেলা প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে এক গৃহবধূ (২৫) কে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় (৪ জুলাই) মঙ্গলবার বিকেলে মনোহরদী থানায় তিনজনকে আসামি করে মামলা করেছেন ওই গৃহবধূ। ঘটনার প্রধান অভিযুক্ত নাজমুল ইসলাম (২৫) এবং অপর আসামি রাকিব (২৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

নাজমুল মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের মনতলা গ্রামের শহিদুল্লাহর ছেলে। রাকিব একই গ্রামের লিয়াকত আলীর ছেলে।

ধর্ষণের শিকার ওই গৃহবধূ অভিযোগ করেন, সোমবার (৩ জুলাই) ঘটনার দিন সন্ধ্যায় মোবাইলের সিম কার্ড কেনার জন্য চালাকচর বাজারে আসেন। রাত হয়ে গেলে পূর্ব পরিচিত সিএনজি অটোরিকশা চালক নাজমুলকে বাড়ি পৌঁছে দিতে বলেন। নাজমুল ওই নারীকে তার নির্জন বাড়িতে নিয়ে যায়। পরে জোরপূর্বক ওই নারীকে ধর্ষণ করে। এ সময় চিৎকার করলে তাকে হত্যার হুমকি দেয় নাজমুল।

কিছুক্ষণের মধ্যেই অন্য দুই আসামি এসে ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র নদের চরে নিয়ে যায়। সেখানে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বলে। রাজি না হলে মাটিতে ফেলে জোরপূর্বক উপর্যুপরী ধর্ষণ করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি অসুস্থ হয়ে পড়েন। ধর্ষণ শেষে এ বিষয়ে কাউকে কিছু বললে বিপদ হবে বলে আসামিরা হুমকি দেয় এবং ঘটনাস্থল ত্যাগ করে। কিছুটা সুস্থ হওয়ার পর মনতলা বাজারে এসে উপস্থিত লোকজনদের ঘটনা খুলে বলেন ভুক্তভোগী ওই নারী।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দীন জানান, ধর্ষিতা নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগের পর প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিকেও গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ