বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:৫১

বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:৫১

অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বললেন এসএ ইন্টারন্যাশনাল

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ

শিপার মাহমুদ- সম্প্রতি বিভিন্ন অনলাইন সংবাদপত্রে ‘আন্তর্জাতিক বন্যপ্রাণী চোরাচালানে সংশ্লিষ্টতার অভিযোগ সবুজের বিরুদ্ধে !’ একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। চলতি মাসের ১৮ জুন রাত ৩ টায় এই নিউজটি প্রকাশিত হয়।

সংবাদে এস.এ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী সালেহ আহমেদ সবুজের বিরুদ্ধে বিভিন্ন সময় মিথ্যা ডমেষ্টিক রেবিট আর ডমেষ্টিক মারা প্রাণি আমদানির আড়ালে আর্জেন্টিনার পাতাগোনিয়ান, ওলাভি রেবিট ও কেপিবাড়ার মত আরো অন্যান্য প্রজাতির বিলুপ্ত প্রাণি নিয়ে এসে ভারতে পাচার করেছেন বলে উল্লেখ করা হয়। আরো উল্লেখ করা হয়, আগারগাঁও বন ভবন থেকে সাইটিস-২(CITES-॥) পাখির অনুমোদন নিয়ে সাইটিস-১(CITES-।) বহির্ভূত অনেক বিলুপ্ত প্রজাতির পাখি নেদারল্যান্ড, বেলজিয়াম, সাইপ্রাস, চেক রিপাবলিক ও আফ্রিকা মহাদেশ থেকে আমদানি করে ভারতে পাঁচার করে।

এদিকে এসব অভিযোগকে প্রতিবেদক কোনোরকম অনুসন্ধান ব্যতীত মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছেন এস.এ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী সালেহ আহমেদ সবুজ।

সালেহ আহমেদ সবুজ জানান, এস.এ ইন্টারন্যাশনাল ২০১৮ ইং সাল থেকে বৈধভাবে সরকারি সকল আইন ও বিধি মেনে চলে বন বিভাগ ও প্রাণী অধিদপ্তর কর্তৃক অনুমতিপত্র গ্রহণ করে নিয়মিত নন সাইটিস ও সাইটিস-২ শিডিউলভুক্ত পশুপাখি আমদানি করে আসছে। প্রতিষ্ঠানটি অনলাইনে বিভিন্ন পেজের মাধ্যম রিসেলার এবং বিভিন্ন পেটশপ এ সরাসরি আমদানিকৃত পশুপাখি বিক্রয় করে থাকে। এছাড়াও এস.এ. ইন্টারন্যাশনাল সরাসরি বিভিন্ন রিসোর্ট, সৌখিন পাখিপালক ও ব্রিডারদরে নিকট আমদানিকৃত পশুপাখি বিক্রয় করেন। পাখি আমদানি প্রতিষ্ঠানটির একমাত্র উদ্দেশ্য নয় বরং পশুপাখির যত্ন ও পরিচর্যা করা, পশুপাখি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করার পদ্ধতি ও সঠিক নিয়মে ব্রিডিং করার পদ্ধতি নিয়েও নিয়মিত অনলাইনে লেখালেখি, লাইভ ব্রডকাস্ট করে থাকে।

তিনি বলেন, এস. এ. ইন্টারন্যাশনাল বরাবরই আইনের প্রতি শ্রদ্ধাশীল ও দেশের প্রচলিত সকল আইন মেনে চলতে বদ্ধপরিকর।

উদ্দেশ্যপ্রণোদতিভাবে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করার এই হীনমন্য প্রচেষ্টাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে এস. এ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী সালেহ আহমেদ সবুজ বলেন, কখনোই অনুমতি বহির্ভূত কোনো পশুপাখি আনয়নকে সমর্থন করে না এবং এ ধরণরে কর্মকান্ডের সাথে প্রতিষ্ঠানটির কোন সংশ্লিষ্টতা নেই। মিথ্যা অপপ্রচারে জড়িত সকলের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির আইনগত প্রক্রিয়া চলমানাধীন। এসময় এ ব্যাপারে বিভ্রান্ত না হবার জন্য সকলকে অনুরোধ জানান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ