শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:৪৯

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:৪৯

‘মুফতি ফয়জুল করীমের ওপর হামলা প্রমাণ করে প্রধানমন্ত্রীর বক্তব্য গ্রহণযোগ্য নয়’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে মর্মে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য মানুষ গ্রহণ করছে না বলে মন্তব্য করেছেন ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সদস্যরা।

শুক্রবার (২৩ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাইকে পরিকল্পিত হত্যাচেষ্টার পরিকল্পনাকারী ও হামলাকারীদের গ্রেফতার এবং বরিশালের ঘটনায় দ্বায়িত্ব, কাণ্ডজ্ঞানহীন বক্তব্য ও ব্যর্থতার দায়ে সিইসিসহ ব্যর্থ নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন সংগঠনের নেতারা।

ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী বলেছেন সিটি নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। এ বিষয়ে তার কাছে আমাদের জিজ্ঞাসা বরিশালে হাতপাখার মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাইর প্রাণনাশের উদ্দেশে একাধিকবার যে হামলা হয়েছে সে হামলাকে আপনি কী বলবেন? মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলা প্রমাণ করে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য গ্রহণযোগ্য নয়। সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য দেশের মানুষ কোনোভাবেই গ্রহণ করতে পারছে না।

সদ্য সমাপ্ত বরিশাল সিটি করপোরেশন নির্বাচন চলাকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাইয়ের ওপর পরিকল্পিত হামলা তাকে হত্যার উদ্দেশ্যে করা হয়েছে বলে জানান বক্তারা।

ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি শহিদুল ইসলাম কবির বলেন, ১২ জুন হামলার পরে প্রধান নির্বাচন কমিশনার গণমাধ্যমের সঙ্গে যে বক্তব্য দিয়েছেন তা দেশের সর্বস্তরের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। তিনি বলেন, সিইসির উচিত ছিল তার এই বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করা। কিন্তু তিনি দুঃখ প্রকাশ করা তো দূরের কথা, হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ না নিয়ে তাদেরকে উৎসাহিত করছেন।

তিনি বলেন, জনগণের অর্থ ব্যয় করে নির্বাচন কমিশন যে সিসিটিভিতে মনিটরিংয়ের কথা বলছেন এগুলো জনগণকে ধোকা দেওয়ার জন্য করা হচ্ছে। বরিশাল সিটি নির্বাচনে মুফতী ফয়জুল করীম সরাসরি রিটার্নিং অফিসারের অফিসে উপস্থিত হয়ে যে লিখিত অভিযোগ করেছেন সে বিষয়ে কোনও পদক্ষেপ না নিয়ে নির্বাচন কমিশন নিরব থেকে নির্বাচনের অনিয়মগুলোকে সমর্থন দিয়েছেন। এমন পরিস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার ও অপর কমিশনারদের অযোগ্যতা প্রমাণিত হয়েছে। অযোগ্য অথর্ব প্রধান নির্বাচন কমিশনার ও অপর কমিশনারদের পদত্যাগ আজ জন দাবিতে পরিণত হয়েছে।

ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি শহিদুল ইসলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন–বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওঃ এ বি এম জাকারিয়া, মাওলানা কাজী মামুনুর রশীদ খান, এ বি এম রাকিবুল হাসান, মো. আবদুল কুদ্দুস, আবু শোয়াইব খান, মাওলানা শাহ জামাল উদ্দিন, মাওলানা ওমর ফারুক যশোরী, আবদুল আজিজ ও বি এম মাহফুজ হাসান প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ