শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:৪৪

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:৪৪

ফের বরিশাল বিশ্ববিদ্যালয়ের হল থেকে অ*স্ত্র উদ্ধার

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

এনামুল হক, ববি প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের একটি শৌচাগার থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২০ জুন) ভোর রাতে উদ্ধারকৃত এসব অস্ত্র হল কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হয়েছে। এর আগে গত ৩ জুন বিশ্ববিদ্যালয়টির শেরে বাংলা হলের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

অস্ত্র উদ্ধারের ব্যাপারে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট এবং ইংরেজি বিভাগের শিক্ষক আরিফ হোসেন বলেন, ৫ম তলার একটি বাথরুমের ফলস ছাদ থেকে কিছু অস্ত্র উদ্ধার করার কথা আমাকে মুঠোফোনে জানিয়েছে শিক্ষার্থীরা। এ ব্যাপারে আজ (মঙ্গলবার) সকালে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

হলের আবাসিক শিক্ষার্থী আশিকুল ইসলাম জানান, ভোররাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি শৌচাগারে গেলে সেখানে হট্টগোল শুনতে পান। পরে অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত হয়ে একটি বাথরুমের ওপরে কয়েকটি দা, কাঁচি, পাইপ ও স্ট্যাম্প সহ কিছু দেশীয় অস্ত্র দেখতে পান। এসব অস্ত্র দায়িত্বরত নৈশপ্রহরীর কাছে জমা দেয়া হয় এবং হল প্রভোস্টকে মুঠোফোনে বিষয়টি অবহিত করা হয়।

এদিকে শেরে বাংলা হলে অস্ত্র উদ্ধারের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত তিনজনকে সাময়িক বহিষ্কার করে হল কর্তৃপক্ষ। বহিষ্কৃতরা হলেন – বাংলা বিভাগের তাহমিদ জামান নাভিদ, রসায়ন বিভাগের মো. নাহিদ হাসান এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের এবিএম মুশফিকুর রহমান। এরা সকলেই বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বরিশাল সিটি করপোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ