শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:৪০

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:৪০

প্রবাসী মায়ের সাথে অভিমান করে কলেজছাত্রীর আত্মহত্যা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

মোহাম্মদ ইব্রাহিম খলিল, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে প্রবাসী মায়ের সাথে অভিমান করে অনামিকা আক্তার আদুরী (১৭)নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার(১৫জুন) রাতে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের মালুহার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কলেজছাত্রী স্থানীয় বাসিন্দা অলি ইসলামের প্রথম স্ত্রীর বড় মেয়ে।

প্রতিবেশীরা জানায়, অনামিকা আক্তার আদুরীর মা দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন। এরই মাঝে তার বাবা দ্বিতীয় বিবাহ করেন এবং তার মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করেন।তবে মেয়ে তার বাবার সাথেই থাকতো। ঘটনার দিন বৃহস্পতিবার(১৫জুন) দুপুরে নিজের রুমে বসে দীর্ঘ সময় তার মায়ের সাথে মোবাইল ফোনে কথা বলেছেন। এসময় বেশ উচ্চস্বরে তার মায়ের সাথে তার কথা-কাটাকাটি হয়। এরপর রাতে তার বাবা বাসায় এসে তার রুম ভিতর থেকে আটকানো পেয়ে অনেক ডাকাডাকি করেন। কোন সাড়াশব্দ না পেয়ে পিছনের জানালা থেকে দেখতে পান তার মেয়ে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।

নিহত অনামিকা আক্তার আদুরী ঝালকাঠি সরকারি মহিলা কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা একজন মুদি ব্যবসায়ী।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু. আতাউর রহমান জানান, আত্নহত্যার খবর পেয়ে বৃহস্পতিবার রাতে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আজ (১৬জুন) ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হবে। তিনি আরও জানান, পরিবারের সদস্যদের সাথে কথা বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মায়ের সাথে অভিমান করেই সে আত্মহত্যা করেছে। এর পর যদি অন্য কোন কারন থেকে থাকে তাহলে সেটা তদন্ত করলে জানা যাবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ