শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:২৫

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:২৫

খুলনা সিটি নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণায় নামলেন হাতপাখার প্রার্থী 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়ে হাতপাখা মার্কার প্রচারণায় অংশ নিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।

আজ শুক্রবার (২৬ মে) সকাল ১০টায় খুলনা নুর নগর নির্বাচন অফিস থেকে রিটার্নিং কর্মকর্তা মোঃ আলাউদ্দিনের কাছ প্রতীক বরাদ্দ পেয়ে নগরীর ডাকবাংলা, রুপসা, নিউমার্কেট, নতুন রাস্তা, সোনাডাঙ্গা, খালিশপুর, দৌলতপুর বাজার, ফুলবাড়িগেট সহ নগরীর বিভিন্ন এলাকায় হাতপাখা প্রতীকের প্রার্থী আব্দুল আউয়াল গণসংযোগ ও পথসভায় অংশ নেন।

আব্দুল আউয়াল বলেন, ভোট মানে সাক্ষ্য দেয়া, সমর্থন করা এবং সাহায্য করা। এখন আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করুন, আপনি কার পক্ষে সাক্ষ্য দিবেন। আপনি কাকে সমর্থন করবেন এবং সাহায্য করবেন।

তিনি বলেন, আমি বিশ্বাস করি, নগরবাসী একজন সৎ, যোগ্য, শিক্ষিত এবং আল্লাহভীরু লোককে নিজেদের নগরপিতা হিসেবে বেছে নিবে। দেশবাসী আজ পরিবর্তন চায়। আর এ পরিবর্তনের সূচনা খুলনা থেকেই শুরু হবে, ইনশাআল্লাহ।

এসময় তিনি আরো বলেন, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত উন্নত সিটি গড়তে খুলনা সিটিতে আল্লাহভীরু মেয়র নির্বাচিত করতে হবে। অতীতে যারাই ক্ষমতায় ছিলো তারাই সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করেছে। নগরবাসীর সমস্যা লাঘবে ব্যর্থ হয়েছেন বার বার। জলাবদ্ধতা, মশকনিধন ও দুষণমুক্ত নগর গড়তে পারেননি তারা। আগামী ১২ ই জুন সিটি নির্বাচনে আমাকে মেয়র নির্বাচিত করলে নগরকে একটি মডেল নগরীতে পরিণত করবো ইনশাআল্লাহ ।

পথসভা ও জনসংযোগ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর কেসিসি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালক মোঃ নাসির উদ্দিন, সহকারী পরিচালক আলহাজ্ব মুফতী আমানুল্লাহ সমন্বয়নকারী মুফতি ইমরান হুসাইন,সহ- সমন্বয়কারী হাফেজ আসাদুল্লাহ গালীব, নির্বাচনী প্রধান এজেন্ট শেখ হাসান ওবায়দুল করিম, অর্থ সমন্বয়নকারী আবু গালিব, সহ সম্বয়নকারী রবিউল ইসলাম তুষার, মিডিয়া সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান, ফেরদৌস গাজী সুমন, গনসংযোগ সমন্বয়কারী মোঃ সাইফুল ইসলাম,সহ-গণসংযোগ সমন্বয়কারী মুহ. মঈন উদ্দিন সহ মিডিয়া সমন্বয়ক আব্দুল্লাহ আল-মামুন, সহ মিডিয়া সমন্বয়ক এম এ সাদী, প্রকাশনা সমন্বয়কারী মাহাদী হাসান মুন্না সহ নগর ও থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ