শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:১২

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:১২

টাঙ্গাইলের হজ্ব যাত্রীদের মেডিকেল চেকআপ ফ্রি করলেন ডিসি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের হস্তক্ষেপে জেলার হজযাত্রীদের মেডিকেল চেকআপ ফ্রি করে দিয়েছে বেসরকারি একটি ক্লিনিক। গত ১ মে থেকে হজযাত্রীদের ফ্রিতে মেডিকেল চেকআপ করানো হচ্ছে।

জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, এ বছর সরকারিভাবে ১৭০ জন ও বেসরকারিভাবে এক হাজার ১৩১ জন হজ করতে সৌদি আরব যাবেন। হজযাত্রীদের পক্ষ থেকে চেকআপ ফি কমানোর জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়।

সেই আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আলী সভা করেন। পরে জেলা প্রশাসকের পক্ষে সোনিয়া ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাশেমের কাছে বিষয়টি জানানো হয়। পরে তিনি জেলা প্রশাসক ও হজযাত্রীদের সম্মানে জেলার সব হজযাত্রীদের ফ্রিতে মেডিকেল চেকআপ করার ঘোষণা দেন।

হজযাত্রীদের বেসরকারি ক্লিনিক থেকে মেডিকেল চেকআপ করতে দুই হাজার টাকার মতো খরচ হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, ইতোপূর্বে হজযাত্রীদের কখনই মেডিকেল চেকআপ ফ্রি দেওয়া হয়নি। তারা চেকআপ করতে এসে কষ্ট ও হয়রানিতে পড়তেন। এতে অনেক ক্লিনিকের বদনাম রয়েছে।

হজযাত্রীদের প্রতি সহানুভূতি এবং ক্লিনিক থেকে ভালো সেবা পেতে পারে সেজন্য কয়েক ক্লিনিক মালিকের সঙ্গে কথা বলা হয়। এদের কেউ কেউ কমে চেকআপ করতে চাইলেও সোনিয়া ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ফ্রিতে করার ঘোষণা দেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ