শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:০৯

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:০৯

শাহারুল গাজী উজ্জ্বল ভবিষ্যতের জন্য এগিয়ে যেতে চান

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার; উদীয়মান কবি ও গীতিকার শাহারুল গাজী সাহিত্য জগতে শাহারুল ইসলাম সুজন নামে পরিচিত। তিনি সুন্দরবন সংলগ্ন খুলনা জেলার, কয়রা থানার, দক্ষিণ বেদকাশী ইউনিয়নের হলুদবুনিয়া গ্রামে ১৪ জানুয়ারি ২০০৩ সালে জন্মগ্রহণ করেন । তার পিতা আকবর হোসেন ও মাতা শেফালী খাতুন। চার ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট। শাহারুল গাজী ছোটবেলা থেকেই সাহিত্যনুরাগী।

তিনি গ্রামের কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে ২০১৮ সালে মাধ্যমিক এবং খুলনার সরকারি হাজী মুহাম্মদ মুহসীন কলেজ থেকে ২০২০ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সব শ্রেণিতে মেধার স্বাক্ষর রেখেছেন। তিনি “সাউথ এশিয়া ফাউন্ডেশন, মদনজিৎ সিং” স্কলারশিপে- নেপালের কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের অধীনে “ডেভেলপমেন্ট স্টাডিজ” বিষয়ে স্নাতকে অধ্যয়ন করছেন।

শাহারুল গাজীর শৈশব থেকেই অনেক প্রতিভা রয়েছে। তিনি গান, গজল, অভিনয় ও খেলাধুলায় পারদর্শী। লেখক হিসেবে ছড়া, কবিতা, কলাম, ছোটগল্প, ইসলামিক সংগীত লিখে থাকেন। বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার, প্রতিবাদী ও সমসাময়িক বিষয়াবলী তিনি তাঁর লেখায় তুলে ধরেন। ছোট-বড় সকল পাঠককে তিনি বিনোদিত করেছেন তার লেখার মাধ্যমে। বাংলাদেশ, ভারত, নেপালসহ কয়েকটি দেশের জাতীয় পত্র-পত্রিকায় তার লেখা নিয়মিত প্রকাশ হয়েছে।

তার লেখা ইসলামিক গানগুলো দেশের বিভিন্ন চ্যানেলে রিলিজ হচ্ছে এবং শ্রোতাদের ব্যাপক সাড়া পাচ্ছে।

মিছে আশা, ক্ষণিকের জীবন, প্রেরণার আলো, বাবা হারানোর বেদনা, মা যে আমার নয়নমণি, সবার প্রিয় মা, শোনো প্রিয় আম্মু, পথশিশু, এই সমাজের মানুষ, বিদায়ের ডাক, খোকার ইবাদত, লাল সবুজের স্বাধীনতা, ত্যাগের ঈদ, কুরবানী, বার্তা নিয়ে সুমহান, এসেছে রমজান, ঈদ মোবারক, বিজয়ীর মান, আমি বাংলার সন্তান- তার লেখা সংগীতের মধ্যে অন্যতম। এছাড়াও অনেকগুলো সংগীত আপকামিং রয়েছে।

ছাত্রজীবনের পাশাপাশি তিনি অন্যান্য সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত। তিনি তার মেধা, যোগ্যতা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে চান এবং দেশ ও জনগণের স্বার্থে একজন স্বাবলম্বী ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান।

এম.এস.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ