শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:১১

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:১১

বিএল কলেজ পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

শোয়াইব আহমাদ আলম,খুলনা প্রতিনিধি

দৌলতপুর বিএল কলেজ পুকুর থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ভাসমান অবস্থায় লাশ‌টি উদ্ধার করা হয়।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ কাজী কামাল বলেন, সকাল ১০ টার দিকে কলেজ কর্তৃপক্ষ লাশটি দেখে থানায় ফোন দেয়। সাথে সাথে সেখানে পুলিশ পাঠানো হয়।

তিনি আরও বলেন, মৃতের বয়স আনুমানিক ৩৭/৩৮ হবে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরণে খাকি কালারের একটি হাফপ্যান্ট ছিল। তার পরিচয় নিশ্চিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

তিনি আরও বলেন, লাশের পরিচয় শনাক্তে সিআইডি টিমকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তারা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে তার পরিচয় নিশ্চিত করবেন। গোসল করতে নেমে তার মৃত্যু হয়েছে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।

এদিকে খুলনা বিএল কলেজ অধ্যক্ষ শরীফ আতিকুজ্জামান খুলনা গেজেটকে জানান, সংবাদ শুনে ঘটনাস্থলে আসেন তিনি। মৃত যুবক তার কলেজের কেউ নন। তাছাড়া তার পরিচয় নিশ্চিতে পুলিশ সিআইডিসহ একাধিক কর্মকর্তা কলেজে অবস্থান করছেন। কলেজের আশপাশের কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেনি।

তিনি আরও বলেন, যেহেতু মৃত যুবক হাফপ্যান্ট পরা ছিল। তিনি হয়ত গোসল করতেই পুকুরে নেমেছিল। পুকুরে নেমেই শারীরিক সমস্যার কারণেই হয়ত বা তার মৃত্যু হয়েছে বলে তিনি এ প্রতিবেদককে জানিয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ