শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:৫২

শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:৫২

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেল ৩টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বঙ্গবাজার পরিদর্শনে যান। এসময় তাঁর সাথে ছিলেন দলের যুগ্ম-মহাসচিব মুহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী মহাসচিব হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ ও মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মাওলানা এবিএম জাকারিয়া, শ্রমিকনেতা হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কান্নায় আবেগআপ্লুত হয়ে যান। তাদের ধৈর্য্য ধারণ করার আহ্বান জানান।

সেইসাথে ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবক টিমের সাথে কথা বলেন, যারা ঘটনা শুরু থেকেই কাজ করছেন। উল্লেখ্য যে, ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবক টিমে শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন এবং ছাত্র আন্দোলনের দুই শতাধিক স্বেচ্ছাসেবক ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছেন। তারা ফায়ার সার্ভিসের কর্মীদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন এবং ব্যবসায়ীদের মালামাল সরাতে সহযোগিতা করছেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ঈদের আগে এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। এ ঘটনায় কতগুলো পরিবার ক্ষতিগ্রস্থ হয়ে গেল! তিনি বলেন বারবার নগরীতে আগুন লাগছে। এর আসল কারণ উদঘাটন করতে হবে। নিকটে থাকা ফায়ার সার্ভিস হেড কোয়ার্টার কী কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ তা আলোচনার দাবি রাখে। তিনি ক্ষতিগস্ত ব্যবসায়ীদের যথাযথ ক্ষতিপূরণের দাবি জানান।

এদিকে আজ মঙ্গলবার বাদ জোহর পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভা দলের মহাসচিব মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব মুহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী মহাসচিব হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ ও মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, আলহাজ্ব হারুন অর রশিদ, মাওলানা এবিএম জাকারিয়া, মুফতী দেলাওয়ার হোসেন সাকী, আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার প্রমূখ।

সভায় পাঁচটি সিটিতে ঘোষিত নির্বাচনী তফসিল বিষয়ে আলোচনা হয়।

এস.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ