শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:৪৫

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:৪৫

রোজা অবস্থায় সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী মোরশেদ অনিকের মৃত্যু 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

ক্যাম্পাস প্রতিনিধি, রবিউল ইসলাম রেজা: সেহরি খাওয়ার পর রোজা অবস্থায় রাজধানীর সরকারি তিতুমীর কলেজের তৌফিক মোরশেদ অনিক নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। শনিবার ১লা এপ্রিল সকাল ৭টার দিকে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

অনিক তিতুমীর কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের (২০-২১) সেশনের ছাত্র ছিলেন। তিনি পরিবারসহ ধানমণ্ডি এলাকায় থাকতেন।

পরিবারিক সূত্রে জানা যায়, রোজা রাখার উদ্দেশ্যে সেহরি খেয়ে নামাজ পড়ে ঘুমিয়ে পরে অনিক। পরে সকালে পরিবার গিয়ে বিছানায় মৃত অবস্থায় পায় তাকে। ধারণা করা হচ্ছে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছেন অনিক।

অনিকের বাবা মনজুর মোর্শেদ বলেন, অন্যান্য দিনের মতোই অনিক সেহরি খেয়ে ঘুমিয়ে পড়েছিল। সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে আমরা অনিকের রুমে গিয়ে দেখি বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে। অনেক চেষ্টা করেও আর আমার ছেলেকে ঘুম থেকে উঠানো যায়নি। শনিবার বাদ আসর জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

অনিকের মৃত্যুতে শোক নেমে এসেছে পরিবার, শিক্ষক ও তার বন্ধুমহলে। শোক প্রকাশ করে অনিকের সহপাঠী মারুফ বলেন, অনেক মেধাবী শিক্ষার্থী ছিল অনিক। এভাবে অনিকের মৃত্যুতে আমরা খুবই মর্মাহত।

এ বিষয়ে সরকারি তিতুমীর কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান নাজমা আক্তার সরকার বলেন, অনিকের মৃত্যুর খবর শুনে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমি খুবই মর্মাহত। অনিকের আত্মার শান্তি কামনা করছি।

এস.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ