শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:১০

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:১০

নওগাঁয় র‌্যাব হেফাজতে নারীর মৃত্যু, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবীতে মানববন্ধন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

নওগাঁ প্রতিনিধি: র‌্যাব হেফাজতে নওগাঁয় ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারি সুলতানা জেসমিন এর অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ১০টায় নওগাঁ শহরের মুক্তির মোড় শহীদ মিনারের পাশে সুজন-সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির আয়োজনে এ কর্মসূচী পালিত হয়।

মানববন্ধনে সুজনের সহসভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক একে সাজু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিনহাজুল ইসলাম এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মিজানুর রহমান।

বক্তারা বলেন, সুলতানা জেসমিন যদি অন্যায় করে থাকে আইনের ধারা অনুযায়ী তার বিচার করা হবে। শুধুমাত্র অভিযোগের ভিত্তিত্বে তাকে আটক করা হয়েছিল। যা মানবাধিকার এবং গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। আইনের শাসনের প্রতি তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। রাজশাহী বিভাগের যুগ্ম সচিব এনামুল তার ব্যক্তিগত আক্রোশ মিটাতে আইনকে ব্যবহার করেছেন। আদ্যো তার (সুলতানা জেসমিন) ন্যায্য বিচার হবে কিনা তা নিয়ে সন্দিহান রয়েছে। অনতিবিলম্বে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সহ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান বক্তারা।

সুলতানা জেসমিন একজন ভূমি অফিসের অফিস সহকারি। তিনি নওগাঁ পৌরসভা ও চন্ডিপুর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ছিলেন। তিনি শহরের জনকল্যাণ মহল্লার ভাড়া বাসায় বসবাস করতেন। এ বাসা থেকে নিয়মিত অফিস যাতায়াত করতেন। গত বুধবার (২২ মার্চ) সকালে অফিসে যাওয়ার পথে শহরের মুক্তির মোড় এলাকা থেকে আটক করে। ওইদিন দুপুর ১২টার পর পরিবারের সদস্যরা জানতে পারেন সুলতানা নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। রামেকে নিবিড় পরিচর্চা ইউনিট (আইসিইউ) ছিলো। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান। শনিবার রামেকে ময়নাতদন্ত শেষে বিকেলে নওগাঁ সরকারি কবরস্থানে মরদেহটি দাফন সম্পন্ন করা হয়। এরপরই র‌্যাবের বিরুদ্ধে জেসমিনকে হেফাজতে নিয়ে নির্যাতন করে মেরে ফেলার অভিযোগ তোলেন তার স্বজনরা।

এস.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ