শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:১২

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:১২

ইদুর মারার বৈদ্যুতিক ফাদে জরিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

মোহাম্মদ ইব্রাহিম খলিল, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে ধানক্ষেতে দেওয়া ইদুঁর মারার বৈদ্যুতিক ফাঁদে জরিয়ে স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টার দিকে উপজেলার পৌরএলাকার শীতলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নান্দিকাঠী এলাকার বাসিন্দা রিপন খানের ছেলে জাহিদুল খান(১২) পার্শ্ববর্তী একটি ঘেরে মাছ ধরতে গেলে কোন কারণে সে ঘেরের পাশে অবস্থিত ধানক্ষেতে পরে যায়। এসময় সেখানে থাকা বৈদ্যুতিক তারে জরিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম অভি জানান,নিহত জাহিদুল খানের সাথে আরও কয়েকটি ছেলে ছিল তারা জাহিদকে বিদ্যুৎ এর তারে জরিয়ে ছটফট করতে দেখে বাড়িতে এসে খবর দেয়। এরপর বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে এবং স্থানীয় কাউন্সিলর থানা পুলিশ কে খবর দেয়। নিহত জাহিদুল খান নান্দিকাঠি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীতে লেখাপড়া করতো বলে জানা গেছে।

এ ঘটনায় ক্ষুব্দ জনতা জরো হয়ে ধানক্ষেতের মালিক সুমন হোসেনের বসত ঘরে হামলা চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ ব্যাপারে নলছিটি অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান জানান, ধানক্ষেতে দেওয়া বিদ্যুৎ এর তারে জরিয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি প্রেরন করা হবে। নিহতের অভিভাবকদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এস.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ