শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:২৬

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:২৬

ভোলায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল অনুষ্ঠিত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

আল আমীন, ভোলা জেলা প্রতিনিধি: রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে, রহমত, বরকত ও নাজাতের বার্তা নিয়ে রমজান সমাগত। রমজানের পবিত্রতা রক্ষা করা সকলের দায়িত্ব। তাকওয়া অর্জনের এ মাসে তাকওয়াপূর্ণ পরিবেশ তৈরি করা সরকারের দায়িত্ব।

আজ (বুধবার) ২২ ই মার্চ আনুমানিক বিকেল ৫ টায় ভোলা শহরস্থ হাটখোলা মসজিদ চত্ত্বরে মাওলানা আতাউর রহমান মোমতাজীর সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক এর সঞ্চালনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের আয়োজনে মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দিনের বেলায় হোটেল রেস্তোঁরা বন্ধ রাখা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখা এবং সকল প্রকার বেহায়াপনা বন্ধ রাখার দাবিতে রমজানের স্বাগত মিছিল পূর্ব সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর -এর সভাপতি মাওলানা আতাউর রহমান
সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

এসময় বক্তারা বলেন, বরাবরের মতো সরকার এ দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার সম্পূর্ণ বাইরে। তারা সরকারকে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন- রমজানের পবিত্রতা রক্ষার্থে অশ্লীলতা বেয়াপনা নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালে রাখতে যথাযথ ব্যবস্থা নিতে হবে। মজুদদার, মুনাফাখোর ও সিন্ডিকেটদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিয়ে এদের দমন করতে হবে। অন্যথায় জনগণকে সাথে নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে।

এছাড়াও আরও বক্তব্য রাখেন, সহ-সভাপতি, এম ওবায়দুর রহমান, সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মুফতি আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন, ছাত্র যুব বিষয়ক সম্পাদক এম সাইফুল ইসলাম,সদর থানার সভাপতি এইচ এম আব্দুর রব, সেক্রেটারি মাও ইমরান হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন ভোলা জেলা শাখার সহ-সভাপতি এইচ এম হাবিবুল্লাহ, ভোলা সরকারি কলেজ এর সভাপতি আল আমীন সহ নেতৃবৃন্দ প্রমুখ

সমাবেশ শেষে একটি মিছিল হাটখোলা চত্বর থেকে বাংলা স্কুল মোড় হয়ে নতুন বাজার এসে সমাপ্ত হয়।

এস.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ