শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:১২

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:১২

ঝালকাঠিতে ১২০ টাকায় পুলিশে চাকুরী পেল ২৬ তরুণ তরুণী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ

মোহাম্মদ ইব্রাহিম খলিল, ঝালকাঠি প্রতিনিধি: ১২০ টাকা খরচে বাংলাদেশ পুলিশের সদস্য (ট্রেইনি রিক্রুট কনস্টেবল) পদে ঝালকাঠি জেলায় ২৬ জন তরুন ও তরুনী চাকুরী পেয়েছেন। বাছাই পরীক্ষার তিনটি ধাপ পার করে নিজ নিজ যোগ্যতায় চুড়ান্ত পর্যায়ে স্থান পেয়েছে তারা। এই প্রক্রিয়ায় তাদের প্রত্যেকের ১২০ টাকা করে খরচ হয়েছে। যা আবেদনের সময় ব্যাংক ড্রাফটে জমা দিয়েছেন।

কোনো রকম তদবীর বা অর্থ লেনদেন ছাড়াই বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকুরী পেয়ে তাদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। অভিভাবকরাও স্বপ্নের মতো দেখেছেন বিষয়টি।
স্বচ্ছতা ও সততার এ বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল। চূড়ান্ত প্রার্থীদের অভিভাবকরা কখনো বিশ্বাসই করতে পারেননি তাদের সন্তানদের টাকা ছাড়া পুলিশে চাকরি হবে।
রোববার (১৯ মার্চ) রাত ১১ টায় ঝালকাঠি পুলিশ লাইন্সে টিআরসি পদে পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিতদের পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।
অনুষ্ঠানের শুরুতে নিয়োগ পরীক্ষায় চুড়ান্তভাবে উত্তীর্ণ হওয়া ২৬ জন নারী ও পুরুষকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি খাইয়ে দেয়া হয়।
এসময় ঝালকাঠি জেলা পুলিশের কর্মকর্তারা ছাড়াও নিয়োগ বোর্ডে থাকা ভোলা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আছাদুজ্জামান এবং পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমাদ মাঈনুল হাসান উপস্থিত ছিলেন।
জানা যায়, গত ২ মার্চ ঝালকাঠি জেলার ৪টি উপজেলা থেকে আগত আটশতাধিক নারী-পুরুষ অংশ নেন পুলিশের ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল’ পদের জন্য বাছাই প্রক্রিয়ায়।

প্রথম ধাপে বাছায়ে টিকে ২১১ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ গ্রহন করেন। সেখান থেকে ৬১ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নেয়। সকল পরীক্ষা শেষে চূড়ান্তভাবে কোঠা নির্ধারণ মোতাবেক যোগ্যতা অনুযায়ি ৪ জন নারী এবং ২২ জন পুরুষ প্রার্থীকে এই চাকুরীর জন্য চুড়ান্ত পর্বে প্রাথমিক ভাবে নির্বাচিত করা হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি ঝালকাঠির পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল তার বক্তব্যে বলেন, ‘পুলিশকে আধুনিক ও মানবিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে বর্তমান আইজিপি মহোদয়ের প্রচেষ্টায় পুলিশের সব পদে নিয়োগ প্রক্রিয়ার মানোন্নয়ন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ঝালকাঠি পুলিশের মানোন্নয়ন ও স্বচ্ছ প্রক্রিয়ায় ২৬ জন যোগ্য ব্যক্তি নিয়োগ পেয়েছেন।’
প্রাথমিকভাবে চুড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ হওয়া অনেক প্রার্থীদের অভিভাবকরা এ প্রতিবেদককে জানিয়েছেন এই নিয়োগে শুধুমাত্র ১২০ টাকা ব্যাংক ড্রাফট ব্যতিত আর কোনো খরচ হয়নি। অবৈধ পন্থা কিংবা দালাল ধরতে হয়নি। তারা পুলিশের বাছাই কমিটি এবং সরকারকে সাধুবাদ জানান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ