বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:২৩

বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:২৩

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে খুলনায় ইসলামী শ্রমিক আন্দোলনের মিছিল

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ

শেখ নাসির উদ্দিন, খুলনা: চাল,ডাল,তেল,গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার (১৭ মার্চ) বাদ জুম্মা নগরীর পাওয়ার হাউজ মোড়ে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির উদ্যোগে নগরীতে মিছিল বের করে।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি এস এম আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন। আরোও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুহাঃ আমজাদ হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মোঃ মোস্তফা আল গালিব, হাফেজ মোঃ হাবিবুল্লাহ মেজবাহ, মোহাম্মদ আল-আমিন, ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ আলআমিন বি ডি আর (অবঃ), সহসভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম, সাধারণসম্পাদক মুহাঃ ইব্রাহীম খাঁন, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সসম্পাদক মুহাঃ ইব্রাহীম খলিল, সহকারী সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শেখ মোঃ শাহীন, সহকারী প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মোঃ পলাশ শিকদার, দপ্তর সম্পাদক মোঃ মকবুল হোসেন, অর্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ ফজলুর রহমান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কে এম রশিদ আহম্মেদ, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল করিম (রনি), আইন বিষয়ক সম্পাদক মোঃ আলআমিন গাজী, শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন, ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, সড়ক পরিবহন বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মান্নান সরদার, সি এন জি ও হালকাযান চালক বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম( রনি), ঘাট ও নৌ শ্রমিক বিষয়ক সম্পাদক মোঃ আনিচুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি বলেন, রমজান আগত তাই রমজানের আগেই সকল দ্রব্যমূল্য সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে তা না হলে পীর সাহেব চরমোনাই নেতৃত্বে সারা দেশে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

এদিকে দুপুর তিনটায় আইএবি মিলানায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সদর থানার দ্বি-বার্ষিক সম্মেলন মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি এস এম আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মোঃ আল আমিন, মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খান, মোঃ মোস্তফা আল গালিব, মোঃ হাবিবুল্লাহ মেজবাহ, মোহাম্মদ আল আমিন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ পলাশ শিকদার, মোঃ শাহিন খান।

সম্মেলন শেষে ইসলামী শ্রমিক আন্দোলন সদর থানার সভাপতি হিসেবে মোঃ দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ শাহিন হোসেন নাম ঘোষণা করা হয়।

এস.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ