বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:১৯

বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:১৯

নীরবতায় কেটে গেলো কবি নজরুল কলেজের ১৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিক

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ

কবি নজরুল কলেজ প্রতিনিধি : বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কবি নজরুল সরকারি কলেজের ১৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিলো (১৬ মার্চ)গতকাল। কিন্তু, দিনটি উপলক্ষে ছিলো না কোনো আয়োজন। প্রতিষ্ঠাবার্ষিকীতে কোনো আয়োজন না থাকায় হতাশা প্রকাশ করেছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠাবার্ষিক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বার্তা, সাথে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় শিক্ষার্থীদের।

কবি নজরুল কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী গৌরব সাহা বলেন, পুরান ঢাকায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজ। কিন্তু, আমাদের কলেজে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোন আয়োজন করা হয়নি। এতে আমরা ভীষণ মর্মাহত।

দর্শন বিভাগের শিক্ষার্থী বাধন সরকার বলেন, কলেজ প্রশাসন সকল শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জমকালো আয়োজনে ‌১৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে পারতো। কিন্তু, তাদের কোনো আয়োজন ছিল না। আমরা ব্যক্তিগতভাবে ফেসবুকে কলেজের ছবি পোস্ট করে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছি। তবে এটি আমাদের জন্য হতাশার।

শুধু কেক কাটা ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ কোনো কোনো কর্মসূচি না থাকায় আক্ষেপ করেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগমের সাথে ‌মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, সংবাদ সংক্রান্ত বিষয়ে টেলিফোনে আমি রিপোর্টারদের সাথে কোন কথা বলি না। আপনি সামনাসামনি এসে অফিসে যোগাযোগ করবেন।

কলেজ টি ১৮৭৪ সালে ঢাকা মাদরাসা নামে শুরু হওয়ার পরে চারবার নাম পরিবর্তন করে বর্তমানে হয়েছে কবি নজরুল সরকারি কলেজ। ১৯৯২ সাল থেকে কবি নজরুল সরকারি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। পরে ২০১৭ সালের ১৬ ফেরুয়ারি প্রতিষ্ঠানটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়, ইন্টারমিডিয়েট সহ প্রায় ২০ হাজার শিক্ষার্থীরা পড়াশোনা করছেন।

এস.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ