বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:৫৫

বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:৫৫

কলেজ বাসে বসা নিয়ে সিনিয়র জুনিয়র সংঘর্ষ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ

 

ক্যাম্পাস প্রতিনিধি: কবি নজরুল সরকারি কলেজের বাসের সিটে বসাকে কেন্দ্র করে স্নাতক (অর্নাস) পড়ুয়া শিক্ষার্থীদের পিটিয়েছে, কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। বুধবার (১৫ মার্চ) সকালের এ ঘটনা ঘটে, এখনো ঘোলাটে পরিস্থিতি বিরাজ করছে কলেজ ক্যাম্পাসে। হামলায় আহত অনার্স পড়ুয়া শিক্ষার্থীরা কলেজের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থী।

কলেজের ‘বিদ্রোহী’ নামক বাসের সিটে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জুনায়েদ বসলে তাঁকে সেখান থেকে সরে যেতে বলে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা। কিন্তু জুনায়েদ নিজেকে অনার্সের এবং তাদের সিনিয়র পরিচয় দিলে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রাফসান, হাসিব, জিসান ও রাতুলসহ বেশ কয়েকজন মিলে তার কথা না শুনে তাঁকে চড়-থাপ্পড় দেয়। এরপর জুনায়েদ এ ঘটনা তার বন্ধুদের জানালে তারা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের এ বিষয়ে জিজ্ঞাসা করতে গেলে তখন তারা আবারও হামলা করে জুনায়েদসহ তার বন্ধুরা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী নাঈম, আসাদ শরীফকে স্ট্যাম্প দিয়ে পেটায়।

স্ট্যাম্পের আঘাতে প্রথম বর্ষের শিক্ষার্থী নাঈমের মাথা ফেটে গেছে, আর আসাদ ও শরীফের হাত ভেঙে গেছে এবং জুনায়েদের চোখে জখম হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের সবাইকে স্থানীয় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। নাঈমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হামলার শিকার অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জুনায়েদ জানান, আমি বাসের সিটে বসে ছিলাম। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রাফসান আমাকে সিট থেকে উঠে যেতে বলে। সিটে বসাকে কেন্দ্র করেই মারামারি সূত্রপাত। কথা-কাটাকাটির এক পর্যায়ে রাফসান আমার গায়ে হাত তুলে। এরপর আবার ক্যাম্পাস মাঠে রাফসান, হাসিব, জিসান, রাতুল ও তার বন্ধুরা মিলে স্ট্যাম্প ও নানা দেশীয় অস্ত্র নিয়ে আমার ও আমার বন্ধুদের মারধর করে। আমার চোখ জখম হয়েছে। আমার এক বন্ধুর মাথা ফেটে গেছে। ওর অবস্থা খুবই খারাপ। আর দুজনের হাত ভেঙে গেছে।

হামলার বিষয়ে কলেজে অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম জানিয়েছেন, এমন ঘটনা আমরা কেউ আশা করিনা। ঘটনার পরপরই আমি আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করেছি। একজন শিক্ষার্থীর অবস্থা খুবই খারাপ; তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। সার্বক্ষণিক খোঁজ-খবর রাখা হচ্ছে। তাৎক্ষণিক মিটিংয়ে আমরা আপাতত বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। একাডেমিক মিটিংয়ে হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে ঢাকার সূত্রাপুর থানার ইন্সপেক্টর (অপারেশন্স) মো. ওহিদুল হক মামুন বলেন, আমি ঘটনা শুনেই এসেছি। সবার সাথে কথা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এস.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ