বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:৫২

বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:৫২

ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে ৩ যুগ ধরে পথ চলছে ইসলামী আন্দোলন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে ৩ যুগ ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইতিহাস-ঐতিহ্য ও সংগ্রামের এ ৩ যুগে মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দ্বীন বিজয়ের লক্ষ্যে দেশের বড় অংশ মানুষের চিন্তার পরিবর্তন করতে সক্ষম হয়েছি বলে আমরা মনে করছি।

সোমবার (১৩ মার্চ ২০২৩) সকালে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে আলোচনা সভা ও সুধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন পীর সাহেব চরমোনাই। তিনি তার বক্তব্যে সর্বস্তরের দায়িত্বশীল ও সদস্য-কর্মীদের প্রতি শুভেচ্ছা জানান।

সুধী মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দলের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম। আলোচনা সভা ও সুধী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা গাজী আতাউর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর দক্ষিণ সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, সেক্রেটারি ডা. মোঃ শহিদুল ইসলাম, মাওলানা মাসউদুর রহমান চাঁদপুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা কে এম শরীয়াতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, ফজলুল হক মৃধা, আলহাজ্ব নজরুল ইসলাম খোকন, আলহাজ্ব এম এইচ মোস্তফা, মাওলানা কামাল হোসেন, শেখ মোঃ আবু তাহের, মাওলানা জিয়াউল আশরাফ, মুফতী আব্দুল আহাদ, মোঃ শিব্বীর আহমাদ সাব্বির, মুফতী আখতারুজ্জামান, নাজিম উদ্দীন গাজীসহ নগর নেতৃবৃন্দ।

সভায় পীর সাহেব চরমোনাই বলেন, দেশের সার্বিক পরিস্থিতি ভাল নয়। মানুষ অত্যন্ত কষ্টে আছে। বারবার বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির প্রভাব সর্বত্র পড়ছে। নিত্যপণ্যের আকাশচুম্বি মূল্যবৃদ্ধি মানুষকে অসহায় করে তুলছে। সরকার বাজার সিন্ডিকেট ভাঙ্গতে বারবার ব্যর্থ হয়েছে।

তিনি আরো বলেন, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখার কর্মীদের উপর সরকার দলীয় সন্ত্রাসীদের হামলা, নির্যাতন চালিয়ে জনতার রুদ্ররোষ বন্ধ করা যাবে না। স্থানীয় সরকার নির্বাচনে সরকার দলীয় প্রার্থীদের মানুষ প্রত্যাখ্যান করছে। যার ফলশ্রুতিতে তারা বিভিন্ন জায়গায় দমন-পীড়ন ও অপপ্রচারের আশ্রয় নিয়েছে। সম্প্রতি বরগুনা আমতলী উপজেলা নির্বাচনে হাতপাখার প্রার্থীর জয়জয়কার দেখে তারা সেখানে কতিপয় গণমাধ্যমের সহযোগিতায় নাটক মঞ্চস্থ করতে চাচ্ছে। কিন্তু কোন প্রকারের ফন্দি ফিকির তাদের পতনকে রুখতে পারবে না।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ