রবিবার | ৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:০৩

রবিবার | ৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:০৩

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা ছাড়া সমস্যার সমাধান হবে না : হেফাজত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ

পঞ্চগড়ে কাদিয়ানীদের সালানা জলসা বন্ধের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভে পুলিশের গুলিতে হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দেশের সর্ববৃহৎ ধর্মীয় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আজ (৪ মার্চ) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে হেফাজতের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন, পূর্ব থেকেই আমরা দাবি জানিয়ে আসছিলাম কাদিয়ানীদের সালানা জলসা বন্ধ করতে। কিন্তু তা বন্ধ না করার ফলে স্থানীয় তৌহিদী জনতা আন্দোলনে নামতে বাধ্য হয়। এরফলে দুজনকে প্রাণ দিতে হলো। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। একই সাথে নিহতের পরিবারের প্রতি আমরা গভীর শোক ও সমবেদনা জানাই।

একই সাথে আমরা এই ঘটনায় যারা আহত হয়েছে, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

প্রশাসনের পক্ষ থেকে কাদিয়ানীদের জলসা বন্ধ ঘোষণা করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে হেফাজত নেতারা বলেন, যদি এই কাজটি দুইদিন আগে করা হতো, তাহলে এতোগুলো জান-মালের ক্ষতি হতো না। সঠিক সময় প্রশাসন সিদ্ধান্ত নিতে না পারার ব্যর্থতায় সাধারণ মানুষকে প্রাণ দিতে হয়েছে।

পুলিশ বক্সে আগুন দেওয়া ও কিছু দোকানপাটে ভাঙচুরের ঘটনায় হেফাজত নেতৃবৃন্দ বলেন, ইসলাম কারো জান-মালের ক্ষতিসাধনকে সমর্থন করে না। আমরা মনে করে নবী প্রেমিক তৌহিদী জনতার এসবের সাথে যুক্ত নয়। তৌহিদী জনতার প্রতিবাদকে ভিন্নখাতে প্রভাহিত করার জন্য বিশেষ কোন গোষ্ঠী এই কাজ চালাতে পারে। তাই প্রশাসনের উচিৎ তাদের খুঁজে বের করা। তবে এসব বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় তৌহিদী জনতাকে যেন হয়রানীর শিকার না হতে হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে প্রশাসনকে।

হেফাজত নেতৃবৃন্দ বলেন, দেশের কাদিয়ানী সমস্যার স্থায়ী সমাধান জরুরী। তাই কাদিয়ানী সমস্যার স্থায়ী সমাধান তাদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা। অমুসলিম সংখ্যালঘু হিসেবে তারা নিজ ধর্ম পালন করলে আমাদের কোন সমস্যা নেই। কিন্তু খতমে নবুওয়াতকে অস্বীকার করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মেনে তারা কোনভাবেই মুসলিম পরিচয় বহন করতে পারে না। বিশ্বের সকল আলেমের ঐক্যবদ্ধ ফতোয়া হচ্ছে কাদিয়ানী সম্প্রদায় কাফের। কিন্তু তারা নিজেদের মুসলিম বলে পরিচয় দিয়ে সাধারণ মুসলমানদের ঈমানহারা করে যাচ্ছে। তাই অবিলম্বে তাদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা জরুরী।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ