বুধবার | ২৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:১৮

বুধবার | ২৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:১৮

‘পঞ্চগড়ে আন্দোলনরত জনতার ওপর গুলি ও হতাহতের চড়ামূল্যে মাশুল গুণতে হবে ক্ষমতাসীন সরকারকে’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

পঞ্চগড়ে ‘আহমদিয়া জামাত’ তথা কাদিয়ানী সম্প্রদায়ের ইজতেমা আয়োজনকে কেন্দ্র করে সারাদেশের মুসলিম তৌহিদী জনতার মনে ক্ষোভের সঞ্চার হয়েছ। ফলশ্রুতিতে মুসলিম জনতা সরকার ও প্রশাসনকে কথিত ইজতেমা বন্ধের দাবী জানিয়ে আসছে।

কিন্তু প্রশাসন সেদিকে ভ্রুক্ষেপ না করে কাদিয়ানীদের পক্ষাবলম্বন করেছে। এতে ঈমানদার মুসলিম জনতা রাজপথে নামতে বাধ্য হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে দেশের প্রশাসন কাপুরুশোচিতভাবে আন্দোলনরত মুসল্লিদের ওপর বেপরোয়া গুলি চালিয়ে মানুষ মেরে ও হতাহত করে তারা প্রমাণ করেছে, তারা প্রজাতন্ত্রের কর্মচারি নয়; বরং তারা কাদিয়ানীদের সেবাদাস। এই ঘটনার তীব্র নিন্দা ও দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে এবং ইজতেমার নামে ঈমান বিধ্বংসী, ইসলাম-মুসলমান ও খতমে নবুওয়তবিরোধী অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

আজ এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আহমদীয়া মুসলিম জামাত নামধারী কাদিয়ানী সম্প্রদায় বিশ্বের সকল মুসলিমদের ঐকমত্যে অমুসলিম বা কাফের। এরপরও প্রকাশ্যে রাসূল সা. এর দুশমন কাদিয়ানীরা জাতীয় ইজতেমা’র নামে সহজ সরল ধর্মপ্রাণ মুসলমানদের ঈমান হরণের সভা আয়োজনের অপতৎপরতা অত্যন্ত দুঃখজনক।

নেতৃদয় বলেন, আমাদের বক্তব্য স্পষ্ট। কাদিয়ানী সম্প্রদায় অমুসলিম পরিচয়ে ধর্মীয় সংখ্যালঘু হিসাবে তারা রাষ্ট্রের সুবিধাদি ভোগ করুক, তাতে কারো কোন আপত্তি থাকবে না। কিন্তু মুসলিম পরিচয় দেয়ার মাধ্যমে সরলপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করলে এবং মুসলিম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা কোনভাবেই বাংলাদেশের মানুষ বরদাশত করবে না।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ