বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১:১৭

বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১:১৭

স্মার্ট নয় দারিদ্র্য, বেকারত্ব ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ সময়ের দাবি : ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি, শেয়ার মার্কেটে অব্যাহত ধস, জ্বালানি গ্যাসের লাইনে প্রয়োজনীয় সময়ে গ্যাস না দিয়ে গ্রাহক হয়রানিসহ নাগরিকদের নানা সমস্যার কার্যকরী সমাধান না করে স্মার্ট বাংলাদেশ গড়ার শ্লোগান বর্তমানে বাংলাদেশের জন্য মানানসই নয় বলে মন্তব্য করেছেন ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি শহিদুল ইসলাম কবির।

গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি বলেন, স্বাধীনতার বায়ান্ন বছরে জনগণের প্রত্যাশা ছিলো ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তোলা। যেখানে থাকবে না দুর্নীতি । বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হবে না। ওএমএস এর পন্য ক্রেতাদের লাইন দীর্ঘ হবে না। বিধবা আর বয়স্কভাতার জন্য অসহায় মানুষকে দিনের পর দিন দুর্নীতিবাজদের কাছে ধর্না দিতে হবে না।

জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্বীকৃতির জন্য দুর্নীতিবাজদের অবৈধ আবদার পূরণ করতে হবে না। পাঠ্যপুস্তক এ বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ হবে না। একজনের ভোট অন্যজন দিতে পারবে না। দিনের ভোট রাতে হবে না। অফিস আদালতে হয়রানি হবে না। শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিত না করে বিতর্ক সৃষ্টিকরা তথ্য শিক্ষা দেয়া হবে না।

শহিদুল ইসলাম কবির বলেন, দেশের মানুষ আজ দুর্নীতিবাজ সিন্ডিকেটের কাছে অসহায়। দেশের সংবিধানে জনগনকে সকল ক্ষমতার উৎস বলা হলেও প্রকৃতপক্ষে ক্ষমতার কাছাকাছি থাকা হাতেগোনা কিছু মানুষ ও প্রশাসনের কর্তা ব্যক্তিরাই এখন সকল ক্ষমতার উৎস। উৎকোচ আর টিপস ছাড়া সরকারি অফিস আদালতে কাজ হয় না। তিনি বলেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। দেশে জনগণের অধিকার প্রতিষ্ঠিত না হলে ১৯৭১ এ লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা অর্থবহ হবে না। স্বাধীনতাকে যতদিন না অর্থবহ করা যাবে ততদিনে প্রকৃতপক্ষে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়।

 

এন.এইচ/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ