বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৪৫

বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:৪৫

নির্বাচনকে সামনে রেখে নাস্তিক্যবাদি গোষ্ঠী ঘোলাপানিতে মাছ শিকারে ব্যস্ত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নাস্তিক মুরতাদ গোষ্ঠী নির্বাচনকে সামনে রেখে ঘোলা পানিতে মাছ শিকারে ব্যস্ত।

তিনি বলেন, অতি সম্প্রতি ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন ইসলামের অন্যতম ফরজ বিধান পর্দা বা হিজাব নিয়ে নতুনভাবে বিতর্ক সৃষ্টি করছেন। কুরআনের কোথাও হিজাবের কথা উল্লেখ নেই, একথা মেনন সাহেবকে কে বলেছেন? তিনি কী কুরআনের অর্থ বা তাফসীর বুঝেন? হাদীস শরীফের অর্থ বুঝেন? কুরআন-সুন্নাহ বুঝার কী বেসিক জ্ঞান তার আছে? না থাকলে ধর্মীয় অনুভুতিতে আঘাত করার স্পর্ধা তিনি কোথায় পেলেন?

ইসলামের ফরজ বিধান হিজাব বা পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য এবং চরম অবজ্ঞাপূর্ণ বক্তব্য দিয়ে এ ধরনের জ্ঞানপাপিরা ইসলামকে বার বার আঘাতের লক্ষ্যবস্তুতে পরিণত করে, মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাত করে থাকে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করার দায়ে অবিলম্বে তওবা না করলে তাকে এর খেসারত দিতে হবে।

তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কুমিল্লা বিশ্ব রোডস্থ একটি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও কেন্দ্রীয় অন্যতম সস্য আলহাজ্ব সেলিম মাহমুদ। জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ ত্যৈয়বের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা নূল হোসাইনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন মাওলানা মাহবুবুর রহমান আশরাফী, মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, কাজী মাওলানা শামসুল ইসলাম, মাওলানা এনামুল হক মজুমদার,আলহাজ্ব আলী হোসেন, মাওলানা মাসউদ আহমাদ ইক্বরা, ছাত্রনেতা মাহদী হাসান প্রমুখ।

পরে মাওলানা মোহাম্মদ তৈয়্যবকে সভাপতি, মাওলানা নূর হুসাইনকে সেক্রেটারী, মাওলানা মাহবুবুর রহমান আশরাফী, মাওলানা কাজী শামসুল ইসলাম ও মাওলানা আবুল কালাম কাসেমীকে সহ-সভাপতি করে কুমিল্লা জেলা উত্তর কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি। পরে তিনি তাদেরকে শপথবাক্য পাঠন করান।

 

এন.এইচ/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ