বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:২০

বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:২০

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প : এতিমদের অভিভাকত্ব গ্রহণের পদ্ধতির সমাধান

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ

তুরস্ক-সিরিয়ায় ঘটে গেছে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প। এতে অনেকেই হারিয়েছে আপন স্বজন। বাবারা সন্তান হারিয়েছেন। শিশুরা হারিয়েছে আপন অভিভাবক। এখন প্রশ্ন দেখা দিয়েছে, স্বজনহারা এ শিশুদের অভিভাবকত্ব কিভাবে গ্রহণ করা হবে?

এর একটি উপায় ছিল দত্তক রাখা। কিন্তু ইসলামে দত্তক রাখার অনুমতি নেই। তবে এর সমাধান কী হতে পারে?

এ ব্যাপারে আল জাজিরা মুবাশিরের সাথে কথা বলেছেন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলারস-এর সেক্রেটারি জেনারেল ড. আলি কারা দাগী।

ড. আলি কারা দাগী বলেন, ‘যাদের বয়স এখনো দু’বছর বা আরো কম, ইসলাম তাদের পূর্ণ দায়িত্ব গ্রহণে উৎসাহিত করে।

দায়িত্ব নেয়ার ব্যাখ্যা করে তিনি বলেন, দায়িত্ব নেয়ার অর্থ কেবল ভরণ-পোষণের দায়িত্ব নেয়া নয়। বরং এর পাশাপাশি শিক্ষা ও দীক্ষারও দায়িত্ব নিতে হবে। এভাবে তার প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত যাবতীয় সহায়তা অব্যাহত রাখতে হবে।

তিনি আরো বলেন, এক্ষেত্রে যার বয়স দু’বছরের কম, অভিভাবকত্ব গ্রহণকারী তাকে নিজ স্ত্রীর দুগ্ধ পান করাতে পারেন। এতে ওই শিশুর জন্য পরিবারের সবাই মাহরাম হয়ে যাবে।

কোনো অভিভাবকত্ব গ্রহণকারীর স্ত্রী যদি স্তন্য দানকারী না হন, তবে কৃত্রিম উপায় অবলম্বন করে তিনি স্তনে দুধ সঞ্চার করতে পারেন। এরপর তিনি ওই শিশুকে দুগ্ধ পান করাবেন।

স্বজনহারা ওই শিশুর ভবিষ্যতের ব্যাপারে কুরা দাগী পরামর্শ দিয়ে বলেন, ‘তার ভবিষ্যতের জন্য অভিভাবকত্ব গ্রহণকারী নিজ সম্পদের এক তৃতীয়াংশ ওসিয়ত করে যেতে পারেন।’

এভাবে যদি এতিমের দায়িত্ব গ্রহণ করা যায়, তবে স্বজনহারা কোনো শিশু স্বজন হারানোর ব্যথা তেমন অনুভব করবে না বলে মনে করেন বিশ্ব মুসলিম উলামা সঙ্ঘের এই সেক্রেটারি জেনারেল।

উল্লেখ্য, ইউনিসেফ সূত্রে জানা যায়, এখন পর্যন্ত ভূমিকম্পে তুরস্কে ৪ দশমিক ৬ মিলিয়ন শিশু ও সিরিয়ায় ২ দশমিক ৫ মিলিয়ন শিশু স্বজনহারা হয়েছে। সূত্র : আল জাজিরা মুবাশির

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ