শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:১৮

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:১৮

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগের বসন্ত বরণ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ

সাহিদ হাসান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় : গাছে গাছে নতুন ফুল, পাতা আর কোকিলের কুহু কুহু ডাকই বসন্তের আগমনী বর্তার জানান দিচ্ছে। বসন্তের রঙ্গে নিজেদের রাঙিয়ে নিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা নানা আয়োজনের মধ্য দিয়ে বসন্ত বরণ করে নিয়েছে।

বসন্ত বরণ উপলক্ষে বিভাগের শিক্ষার্থীরা আগের দিন রাতে বিশ্ববিদ্যালয়ের কাজলা ক্যাম্পাস প্রাঙ্গণে আলপনা অঙ্কন করেন।

১৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল থেকে শিক্ষার্থীরা বাহারি পিঠার সমাহারে স্টল সাজায়। বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বসন্ত বরণ ও পিঠা উৎসবের উদ্বোধন করেন।

এরপর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক -শিক্ষার্থীরা স্টলে পিঠা দেখতে ও খেতে ভীড় করেন। এসময় শিক্ষার্থীরা নাচ,গানে মেতে উঠেন।

বসন্ত বরণ ও পিঠা উৎসব নিয়ে জানতে চাইলে জার্নালিজম বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস স্বর্ণা বলেন, চিরায়ত বাঙালী সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বসন্ত বরণ ও পিঠা উৎসব। অনুষ্ঠানটি উৎসবমুখর করতে আমাদের বিভাগের পক্ষ থেকে পিঠার স্টল দেওয়া হয়েছে। যেখানে ১৬-২০ রকমের পিঠা ছিল। এখানে ১০ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত পিঠা বিক্রি করা হয়েছে।

বসন্ত বরণ ও পিঠা উৎসবে উপস্থিত ছিলেন জার্নালিজম বিভাগের কো-অর্ডিনেটর শাতিল সিরাজ, সহকারী অধ্যাপক ছালমা জান্নাত ঊর্মি, প্রভাষক রমজান আলী, মো. সাজ্জাদ হোসেন এবং মুহাম্মদ রাকিব হোসাইন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ