শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:২৭

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:২৭

মদিনায় ৪০ বছর ধরে ফ্রিতে খেজুর-কফি বিতরণ করছেন এই বৃদ্ধ (ভিডিওসহ)

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

হাসিখুশি উজ্জ্বল মুখ। জন্মস্থান সিরিয়া। কিন্তু গত ৫০ বছর ধরে বাস করছেন সৌদি আরবে। তবে মজার ব্যাপার হলো– এর মধ্যে ৪০ বছরই মদিনায় ফ্রিতে খেজুর, মিষ্টান্ন ও কফি বিতরণে অতিবাহিত করেছেন এই বৃদ্ধ।

বুধবার আরবি সংবাদমাধ্যম আলজাজিরা মুবাশির জানায়, ওই বৃদ্ধের নাম ইসমাইল আজ-জাইম। বয়স ৯৫ বছর। মদিনায় সমাগত মুসল্লি ও জেয়ারতকারীদের মধ্যে তিনি এগুলো বিতরণ করেন।

মসজিদে নববীর অদূরে একটি প্লাস্টিকের চেয়ারে তার বসে থাকা নিত্তকার ঘটনা। সামনে থাকে একটি টেবিল। তাতে সাজানো ওই অঞ্চলের ঐতিহ্যগত পানীয় ‘গাওয়াহ’ বা আরবীয় কফি, মিষ্টান্ন ও খেজুর।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বৃদ্ধের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে তাকে সবার মধ্যে ফ্রিতে মিষ্টান্ন ও কফি বিতরণ করতে দেখা যায়। পরে অনলাইনে সক্রিয়রা তার বেশ প্রশংসা করেন।

এ প্রসঙ্গে ‘আবু সিবা’ নামে পরিচিত ওই বৃদ্ধ বলেন– ‘আমি বিগত ৪০ বছর ধরে যা বিতরণ করেছি, তার পুরোটাই ছিল ফ্রিতে। আর এটি আমি করেছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য কারো থেকে কখনো কোনো বিনিময় গ্রহণ করিনি।’

সূত্র : আলজাজিরা মুবাশির

 

 

 

এন.এইচ/

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ