বুধবার | ৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:০৭

বুধবার | ৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:০৭

শুরু হচ্ছে মেগা রিয়েলিটি শো ‘কুরআনের নূর’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ

আসন্ন রমজানে বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে মেগা রিয়েলিটি শো এবং দেশব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘কুরআনের নূর’। ১৫ বছরের কম বয়সী হাফেজরা এতে অংশ নিতে পারবে।

বুধবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মুসল্লি কমিটির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির প্রধান উপদেষ্টা ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন, কমিটির সভাপতি হাজী মো. ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মানিক, সিনিয়র সহ-সভাপতি গুলজার আহম্মেদ, জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমীন, পেশ ইমাম শায়খুল হাদিস মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী, মাওলানা মিজানুর রহমান, মুফতি এহসানুল হক জিলানী, মাওলানা মহিউদ্দিন কাসেমীসহ ইসলামিক স্কলার ও দেশবরেণ্য আলেম-ওলামারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-কেন্দ্রিক এই ধরনের প্রতিযোগিতা এবারই প্রথম। এক্ষেত্রে ঢাকা বিভাগের উত্তর-দক্ষিণ দুটি জোনসহ পুরো দেশের মোট ১১ জোন (অঞ্চল) থেকে ১৫ বছরের কম বয়সী ৩০ পারা কুরআনের হাফেজরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

১১টি জোনের মধ্যে রয়েছে- সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, ফরিদপুর, বরিশাল, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ। দেশের নয়টি জোন থেকে সেরা তিনজন করে মোট ২৭ জন হাফেজ দ্বিতীয় রাউন্ডে যোগ দেবে। এই তিনজনকে অভিভাবকসহ ঢাকায় আনা হবে। আর ঢাকা বিভাগের দুই জোন থেকে ৯ জন করে মোট ১৮ জন হাফেজ দ্বিতীয় রাউন্ডে অংশ নেবে।

পরে মোট ৪৫ জন প্রতিযোগী নিয়ে অনুষ্ঠিত হবে বিশুদ্ধ ও সুন্দর কুরআন তিলাওয়াতের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা। দেশবরেণ্য ইসলামিক স্কলার ও অভিজ্ঞ হাফেজদের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল এখান থেকে ফাইনাল রাউন্ডের জন্য পাঁচজন হাফেজকে বাছাই করবেন।

রিয়েলিটি শো এবং দেশব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৩ ‘কুরআনের নূর’ -এর প্রথম বিজয়ী পাবে ১০ লাখ টাকা ও সম্মাননা। দ্বিতীয় বিজয়ী পাবে সাত লাখ টাকা ও সম্মাননা। তৃতীয় পুরস্কার পাঁচ লাখ টাকা ও সম্মাননা। চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারীরা পাবে দুই লাখ করে টাকা ও সম্মাননা। সেরা দশে থাকা বাকি পাঁচজনও পাবে আর্থিক পুরস্কার ও সম্মাননা।

বিচারকের প্যানেলে থাকবেন শায়খুল হাদিস মুফতি মুহিব্বুল্লাহিল বাকী আন নদভী (পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ), শায়েখ আহমাদ বিন ইউছুফ আল আযহারী (সভাপতি, ইকরা), মুফতি মিজানুর রহমান (সিনিয়র পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ), শায়খুল হাদিস মুফতি এহসানুল হক জিলানী (পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ), শায়খুল হাদিস মুফতি মুহিউদ্দীন কাসেম (পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ) ও মেয়র মুহাম্মদ হানিফ জামে মসজিদের ইমাম ইমরান নূর উদ্দিন।

এই রিয়েলিটি শো আসন্ন রমজানে প্রতিদিন নিউজ ২৪ টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হবে। এর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে- দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম ও ক্যাপিটাল এফএম। আগ্রহী প্রতিযোগীরা www.quranernoor.com ওয়েবসাইট থেকে নিবন্ধন করতে পারবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, পবিত্র কুরআন নাজিলের মাস ও বহুল প্রতীক্ষিত সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজানে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে নিবেদন করা হচ্ছে ‘কুরআনের নূর’। এই আয়োজনের মাধ্যমে কোরআনের শ্রেষ্ঠ হাফেজদের সম্মাননা ও আর্থিকভাবে পুরস্কৃত করবে বসুন্ধরা গ্রুপ।

বরাবরই আন্তরিকতার সঙ্গে কুরআনে হাফেজদের পাশে থেকেছে বসুন্ধরা গ্রুপ। তবে এবার এই হাফেজদের জন্য বসুন্ধরা গ্রুপ সুদূরপ্রসারী পরিকল্পনা হাতে নিয়েছে, যার শুভসূচনা হচ্ছে এই রিয়েলিটি শোয়ের মাধ্যমে।

আগামী বছর থেকে প্রতিযোগিতাটি আন্তর্জাতিকভাবে আয়োজনের প্রত্যাশা জানানো হয় সংবাদ সম্মেলনে।

এন.এইচ/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ