শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৬:২১

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৬:২১

কোনো দিকে পালাবার পথ নেই : সরকারকে মির্জা ফখরুল

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

সরকারের প্রতি ইঙ্গিত দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোন দিকে পালাবে তুমি? কোনো দিকে পালাবার পথ নেই; উত্তরে সুউচ্চ পর্বতমালা, দক্ষিণে বঙ্গোপসাগর। কোন দিকে পালাবে তুমি? তাই বলছি- এখনো সময় আছে আমাদের ১০ দফা দাবি মেনে নিয়ে পদত্যাগ করুন। সংসদ বাতিল করুন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আসুন। নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন দিন।

সোমবার দুপুরে যাত্রাবাড়ী জামিআ ইসলামিয়া বাইতুন নূর মাদরাসার সামনে এক পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা বলেন।

গণতন্ত্র পুনরুদ্ধার, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং ১০ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এ পদযাত্রা কর্মসূচির আয়োজন করে। এখান থেকে এ পদযাত্রা কর্মসূচি শুরু হয়ে শ্যামপুরে গিয়ে শেষ হওয়ার কথা। এটি বিএনপির দ্বিতীয় দিনের কর্মসূচি।

এ সময় মির্জা ফখরুল বলেন, আমাদের এ পদযাত্রা সভ্যতার জয়যাত্রা, আমাদের এ পদযাত্রা মানুষের অধিকার আদায় করবার জয়যাত্রা। এই পদযাত্রা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্ত করবার জয়যাত্রা। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জয়যাত্রা। আওয়ামী লীগ এখন প্রলাপ বলছে, প্রতিদিন তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।

আওয়ামী লীগ ১০ টাকা সের চাল খাওয়াবে- সে কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এখন চালের দাম কত? কত করে খাচ্ছেন আপনারা, ডালের দাম কত, লবণের দাম কত। আটার দাম কত দ্বিগুণ বেড়ে গেছে।

ফখরুল বলেন, শুধু পুরান ঢাকায়ই নয়, সারাদেশেই গ্যাস নেই। গ্যাস তারা খেয়ে ফেলেছে। বিদ্যুতের দাম বাড়িয়েছে। প্রত্যেকটি দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করেছে। জনগণের পকেট থেকে টাকা লুট করে সেই টাকা বিদেশ পাচার করছে আওয়ামী লীগ।

রাজশাহী জনসভায় প্রধানমন্ত্রীর ভাষণের কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ নাকি পালায় না। এক-এগারোতে গ্রেফতার হওয়ার পরে কারা পালিয়েছিল দেশ থেকে? সে কথা সবাই জানে। শুধু পালায়নি একজন; তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনাররা ১৪-১৫ বছর ধরে মানুষের ওপর অত্যাচার নির্যাতন করছেন। দেশের মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। যার কারণে আপনারা আর পালানোর রাস্তা খুঁজে পাবেন না।

আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিকে কেউ দুর্বলতা মনে করবেন না জানিয়ে ফখরুল বলেন, এই শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিলে প্রতিরোধ গড়ে উঠবে। এই যাত্রার মধ্যে দিয়েই আমরা চূড়ান্ত বিজয় অর্জন করব।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও রফিকুল আলম মজনুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপি নেতা ইশরাক হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না প্রমুখ।

এন.এইচ/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ