শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:৫৯

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:৫৯

পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

আবারও পবিত্র গ্রণ্থ আল-কুরআনে আগুন দিয়েছে সুইডেন ও ডেনমার্কের যৌথ নাগরিক রাসমুস পালুদান। শনিবার (২৮ জানুয়ারি) ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে তিনি এই কাণ্ড ঘটিয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব।

আজ রোববার (২৯ জানুয়ারি) সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রণালয় উগ্র রাসমুস পালুদান কর্তৃক কুরআন অবমাননার এই ঘটনার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, এই সমস্ত নিন্দনীয় কাজকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। দুর্ভাগ্যবশত সম্প্রতি ইউরোপের বেশ কয়েকটি রাজধানীতে মত প্রকাশের অজুহাতে পবিত্র গ্রণ্থকে অবমাননা করা হচ্ছে। এটি অতি শীঘ্রই বন্ধ হওয়া উচিত।

বিবৃতিতে আরও বলা হয়, এটি বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মুসলমানের অনুভূতিতে উদ্দেশ্যমূলকভাবে আঘাত দেওয়ার পদক্ষেপ। এই সমস্ত ঘটনা জরুরীভিত্তিতে মোকাবেলা করার জন্য ইউরোপীয় সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি। এই ধরণের কাজ ধর্মের অনুসারীদের মধ্যে ঘৃণা এবং সংঘাতকে উস্কে দেয়।

ইতোমধ্যে পাকিস্তান, জর্ডান, তুরস্ক, ওমান, কাতার, বাংলাদেশসহ বেশ কিছু মুসলিম দেশ এই ঘটনার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে। একই সাথে অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি), মুসলিম ওয়ার্ল্ড লিগ, আরব পার্লামেন্ট, গাল্ফ কো-অপারেশন কাউন্সিলের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোও এর প্রতিবাদ জানায়।

উল্লেখ; গত ২১ জানুয়ারি সুইডেনে কুরআন পোড়ানোর পর মুসলিম দেশগুলোর ব্যাপক নিন্দা ও প্রতিবাদ উপেক্ষা করে পুনরায় এই কাণ্ড ঘটিয়েছেন উগ্র রাসমুস পালুদান। সূত্র : আরব নিউজ

এন.এইচ/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ