শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:২৭

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:২৭

মুফতী শহীদুল ইসলাম এদেশে ইসলামের সেবার আদর্শকে পুনর্জীবিত করে গেছেন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

হাফেয মাওলানা মুফতী প্রখ্যাত রাজনীতিবিদ, নড়াইল -০২ আসনের সাবেক এমপি বাংলাদেশের  সেবাদানকারী, জনদরদি খাদেমে মিল্লাত, হযরত মাওলানা মুফতী শহীদুল ইসলাম (রহ.) বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন। আল মারকাজুল ইসলামী নামক ইসলামী এনজিও এর মাধ্যমে তিনি সারাদেশব্যাপী ধর্ম বর্ণ নির্বিশেষে যে সেবা দান করে গেছেন, তা পৃথিবীর মানব ইতিহাসে এক অতুলনীয়,উজ্জ্বল ও নজিরবিহীন দৃষ্টান্ত হয়ে থাকবে।

ইসলামের ইতিহাসে যারা মানবসেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন, তাঁদের মধ্যে শীর্ষ পর্যায়ে মুফতী শহীদুল ইসলামের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কেয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। একজন জনদরদী, সমাজসেবী, নিঃস্বার্থ, ত্যাগী, নীতি ও নিষ্ঠাবান মানুষ বাংলাদেশ লাভ করে ধন্য হয়েছে। শিক্ষা, চিকিৎসা, সমাজসেবা, দীনের প্রচার ও প্রসারে মুফতী শহীদুল ইসলাম একজন অনন্য ব্যক্তি।

ফ্রি মসজিদ নির্মাণ, ফ্রি গভীর অগভীর নলকূপ স্থাপন, মাদরাসা নির্মাণ, ২৪ ঘন্টা ফ্রি লাশ গোসলখানা, সারাদেশে রোগী ও লাশ পরিবহন, হাজার হাজার ইয়াতীমের পৃষ্ঠপোষকতা, উলামায়ে কেরামের সহায়তা, তাবলীগ জামাতের নানামুখী সেবা দানসহ এদেশের সেবা খাতের সকল অঙ্গনে মুফতী শহীদুল ইসলাম সাহেবের টিম যে কাজ আঞ্জাম দিয়েছেন,১৯৮৭ সাল থেকে নিয়ে ২০২৩ পর্যন্ত, উপমহাদেশে তার নজীর খুঁজে পাওয়া খুবই কঠিন।

বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী সেবামূলক প্রতিষ্ঠান ‘আল মারকাজুল ইসলামী ঢাকা’ এখনো সেসব সেবা অব্যাহত রেখেছে। গতকাল রাত প্রায় বারোটার সময় মানিকগঞ্জ সদর উপজেলার আওরঙ্গাবাদ গ্রামে তাঁর প্রতিষ্ঠিত বিশাল মাদরাসা কমপ্লেক্সে এর নিজ বাসভবনে তিনি হঠাৎ ইন্তেকাল করেন।

আমরা তাঁর রেখে যাওয়া আপনজন, সন্তানাদি, বন্ধুবান্ধব, সহকর্মীসহ সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সাথে সাথে মুফতী শহীদুল ইসলাম এর আত্মার মাগফেরাত কামনা করছি। রাব্বুল আলামীন তাঁকে জান্নাতের উঁচু মাকাম দান করুন, সেই দুআ কায়মনোবাক্যে আল্লাহর দরবারে বিনীতভাবে পেশ করছি।

তাঁর রেখে যাওয়া সকল প্রতিষ্ঠান সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হোক, সেই প্রত্যাশা ও জোর কামনা পেশ করছি। মহান রাব্বুল আলামীন সকলের সর্বাঙ্গীন কল্যাণ করুন‌। আমীন।

মুফতী মুঈনুল ইসলাম
সাবেক প্রধান মুফতী, আল মারকাজুল ইসলামী বাংলাদেশ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ