বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ শাবান, ১৪৪৭ হিজরি | ২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ১১:২২

বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ শাবান, ১৪৪৭ হিজরি | ২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ১১:২২

‘পাঠ্য বইতে ইসলাম ও নৈতিকতা বাদ দিয়ে আগামী প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

পাঠ্য বইতে ইসলাম ও নৈতিকতা বাদ দিয়ে আগামী প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া হচ্ছে। বর্তমানে ৬ষ্ঠ শ্রেণি থেকে বিভিন্ন ক্লাসের পাঠ্য বইতে ইসলাম বহীর্ভুত বিষয় সংযুক্ত করে আগামী প্রজন্মকে ইসলাম থেকে দুরে রাখার গভীর ষড়যন্ত্র করছে বর্তমান সরকার। আগামী প্রজন্মকে এর হাত থেকে বাচাতে হলে ছাত্রদেরকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারম আমীর হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) উপরোক্ত কথা বলেন।

২৬শে জানুয়ারি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চরমোনাই আলিয়া শাখার উদ্যোগে চরমোনাই মাদরাসা অডিটোরিয়ামে শাখা সভাপতি মল্লিক মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মাদ কাওসার মাহমুদের সঞ্চালনায় বার্ষিক সম্মেলন-২৩ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ। প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, দেশের সংকটে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজপথে সক্রিয় ভূমিকায় ছিল। বর্তমানে শিক্ষা সংস্কার আন্দোলনে ইসলামী ছাত্রআন্দোলন বাংলাদেশ রাজপথে রয়েছে। যে কোন মূল্যে বর্তমানের বিতর্কিত পাঠ্য সিলেবাস সংস্কার করবে ইনশআল্লাহ।

উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমোনাই আছানাবাদ রশীদিয়া কামিল মাদরাসার মুহতারম অধ্যক্ষ, হযরত মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর, শাইখুল হাদীছ মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই ।

এ সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আলিয়া মাদরাসা বিষয়ক সম্পাদক মুহাম্মাদ নাজিম উদ্দীন সহ শাখার স্থানীয় নেতৃবৃন্দ। সম্মেলন শেষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই আলিয়া শাখার ২০২২ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৩ সেশনের জন্য নবগঠিত সভাপতি মুহাম্মাদ শাহজালাল,সহ-সভাপতি মুহাম্মাদ কাওসার মাহমুদ ,সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবিদ হাসান এর নাম ঘোষণা করা হয়। বাদ মাগরিব দেশের খ্যাতিমান শীল্পিদের পরিবেষনায় মনোমুগ্ধকর ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এন.এইচ/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ