শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১২:১৬

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১২:১৬

সুইডেনে ইসলামবিদ্বেষী বিক্ষোভের পরিকল্পনা; কড়া প্রতিবাদ তুরস্কের

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

একজন কুখ্যাত ড্যানিশ-সুইডিশ উগ্র রাজনীতিবিদ স্টকহোমে সপ্তাহান্তে একটি ইসলামবিদ্বেষী বিক্ষোভ মিছিল বের করার যে ঘোষণা দিয়েছে তার প্রতিবাদে আঙ্কারায় নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক সরকার।

রাসমুস পালুদান নামের ওই রাজনীতিবিদ স্টকহোমস্থ তুর্কি দূতাবাসের সামনে আজ (শনিবার) বিক্ষোভ মিছিল করার জন্য সুইডিশ সরকারের অনুমতি পেয়েছে। গত বছর পালুদিনের ইসলামবিদ্বেষী কর্মকাণ্ড সুইডেনজুড়ে দাঙ্গা সৃষ্টি করেছিল।

উগ্রপন্থি এই কুখ্যাত রাজনৈতিক নেতা ডেনমার্কের সর্বশেষ পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। কিন্তু তার দল মাত্র ১.৮% ভোট লাভ করে এবং পার্লামেন্টে কোনো আসন লাভ করতে ব্যর্থ হয়। ২০২০ সালে বর্ণবাদী তৎপরতার অভিযোগে তাকে জেল খাটতে হয়েছে।

পালুদান গত বছর স্টকহোম কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কুরআনের কপিতে আগুন দেয়। এরপর সে আরেকবার একই কাজ করতে গেলে মুসলমানদের প্রতিবাদের মুখে এই ন্যক্কারজনক কাজ থেকে বিরত থাকে সে।

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গতকাল (শুক্রবার) সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করে তাকে জানিয়ে দেন, পালুদানের ঘৃণা উদ্রেককারী এই উস্কানিমূলক তৎপরতার তীব্র নিন্দা জানাচ্ছে আঙ্কারা। তারা আরো বলেন, কথিত ‘গণতান্ত্রিক অধিকারের’ অজুহাতে সুইডিশ সরকার পালুদানকে যে জঘন্য বিক্ষোভ দেখানোর অনুমতি দিয়েছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অবিলম্বে ওই অনুমতি বাতিল করার জন্য স্টকহোমের প্রতি আহ্বান জানিয়েছেন।  সূত্র: পার্সটুডে

 

এন.এইচ/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ