শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:২৬

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:২৬

কুড়িগ্রামে অটো চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

মোকলেছুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে রফিকুল ইসলাম (৩৫) নামের এক অটোরিক্সা (ইজিবাইক) চালকের গলাকাটা লাশ বাঁশ ঝাড় থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে, শুক্রবার (২০ জানুয়ারী) উপজেলা ধরনীবাড়ী ইউনিয়নের তেলীপাড়া গ্রামে।

নিহত ব্যক্তি ওই এলাকার আবুল হোসেন ফাগুর ছেলে বলে জানা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে যাওয়ার পথে রাস্তার পার্শ্বে থাকা বাঁশের ঝারে গলা কাটা অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে ডাকচিৎকার করলে আশপাশের লোকজন ঘটনা স্থলে ছুটে এসে নিহত ব্যক্তিকে রফিকুল ইসলাম বলে সনাক্ত করেন।

পরে থানা পুলিশে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে নিয়ে যান।

রফিকুল ইসলাম দুই সন্তানের জনক বলে জানা গেছে।

স্বজনরা জানান, নতুন অটোরিক্সা কিনতে বেড়িয়ে লাশ হয়ে ফিরলেন রফিকুল ইসলাম।

নিহতের স্ত্রী লাইজু বেগম বলেন, স্বামী রফিকুল ইসলাম কয়েকদিন পূর্বে তার পুরাতন অটোরিক্সাটি প্রায় ৮০ হাজার টাকায় বিক্রি করেন। এরপর বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন।

ওই দিন সন্ধ্যায় নতুন অটোরিক্সা কেনার জন্য সব টাকা সাথে নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যান। রাতে আর তিনি বাড়িতে ফেরেনি।

শুক্রবার সকালে এলাকাবাসী বাড়ির কাছের বাঁশঝাড়ে তাঁর স্বামীর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে খবর দেন।

তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, স্বামী নতুন অটোরিক্সা কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে ফিরলেন লাশ হয়ে। তার ধারনা দুর্বত্তরা স্বামীর কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করেছে। তিনি এ ঘটনার বিচার দাবী করেন।

ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য শাহাজাহান আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রফিকুল ইসলামের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে নিয়ে যান।

উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এস.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ