বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:৫৮

বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:৫৮

যশোরে অজ্ঞাত লাশের পরিচয় পাওয়া গেছে

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ

আব্দুল আওয়াল, যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলা থেকে গতকাল রোববার বিকেলে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছিল পুলিশ। তখন নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। আজ (১৬ জানুয়ারি) সোমবার সকালে তাঁর পরিচয় নিশ্চিত করেছে পুলিশ ও র‍্যাব। লাশটি ফরিদ গাজী (২৪)। তাঁর নামে থানায় দুটি মামলা রয়েছে।

উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের ভৈরব নদের পাড়ে একটি শর্ষেখেত থেকে পুলিশ ফরিদ গাজীর লাশটি উদ্ধার করে। তিনি খুলনার কয়রা উপজেলার বাগালি ইউনিয়নের অর্জুনপুর গ্রামের আফিল উদ্দিন গাজীর ছেলে। তিনি যশোরের অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামে আরাফাত মসজিদের পাশে রেলবস্তিতে মাকে নিয়ে বসবাস করতেন। তিনি নওয়াপাড়ায় ভৈরব নদের ঘাটে শ্রমিকের কাজ করতেন।

পুলিশ জানায়, ফরিদ গাজীর নামে অভয়নগর থানায় নারী ও শিশু নির্যাতন এবং চুরির দুটি মামলা আছে। তবে তাঁর হত্যার কারণ জানতে পারেনি পুলিশ।

এলাকাবাসীর কয়েকজন বলেন, গতকাল দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের ভৈরব নদের পাড়ে ভৈরব সেতুর দক্ষিণ পাশে একটি শর্ষেখেতের মধ্যে এক ব্যক্তির গলাকাটা লাশ পড়ে ছিল। তাঁর পরনে কালো রঙের জিনসের প্যান্ট এবং কালো রঙের হুডি ছিল। তাঁর ডান হাতে একটি ধাতবের ব্রেসলেট এবং ডান হাতের তর্জনীতে একটি ধাতবের আংটি ছিল। লাশের পাশে একটি লাল রঙের মাস্ক পড়ে ছিল। বেলা দুইটার দিকে গ্রামের এক ব্যক্তি নদের তীরে গরু চরাতে গিয়ে লাশটি পড়ে থাকতে দেখে এলাকার লোকজনকে জানান। এরপর তাঁরা বিষয়টি পুলিশে জানান। খবর পেয়ে বিকেলে চারটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তখন তাঁর পরিচয় জানা যায়নি।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মণ্ডল বলেন, ফরিদ গাজীর নামে অভয়নগর থানায় ধর্ষণে সহায়তা এবং চুরির অভিযোগে মামলা রয়েছে। তাঁর হত্যার কারণ জানতে তদন্ত চলছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

এস.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ