শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:০০

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:০০

ভোলায় প্রেমিকের হাত ধরে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গৃহবধূ উধাও 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

আল আমিন,ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী, ১ নং ওয়ার্ডে গত ১১জানুয়ারি ২০২৩ মোবাইলে প্রেমের সম্পর্কের সূত্র ধরে এক সন্তান সহ প্রবাসী স্বামী মাকসুদের গচ্ছিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে প্রেমিক শাহাদাত হোসেন বাচ্চুর হাত ধরে পালিয়েছে খাদিজা বেগম নামের এক গৃহবধূ।

পালিয়ে যাওয়া খাদিজা বেগম ও শাহাদাত হোসেন বাচ্চুর বাড়ি চরফ্যাশন লেতরা বাজার সংলগ্ন। বাচ্চু লেতরা বাজার ডিস ক্যাবলস এর ব্যবসা করে বলে জানা যায়। পরক্রিয়া করে প্রবাসীর স্ত্রী এক সন্তানের জননী উধাও হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উভয়ের পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বোরহানউদ্দিন উপজেলার টবগী ১ নং ওয়ার্ডে রুলামিন মাতাব্বর এর ছেলে মাকসুদের সঙ্গে ২০১৯ সালের ফেব্রুয়ারী মাসে খাদিজা বেগমের পারিবারিকভাবে বিবাহ হয়। দাম্পত্য জীবনে আরাবি(০৩)নামের তাদের একজন পুত্র সন্তান রয়েছে। মাকসুদ জীবিকার প্রয়োজনে ২০২২ সালে সৌদি পাড়ি জমান। মাকসুদ সৌদি আরব যাওয়ার পর থেকে খাদিজা বেগমের মোবাইলে পরক্রিয়ার সম্পর্ক গড়ে ওঠে।

ওই সম্পর্কের জেড় ধরেই গত ১১ জানুয়ারি সকাল ১০ ঘটিকার সময় ফুফাতো বোনের বিয়ের কথা বলে বোনের সাথে বাড়ি থেকে সন্তান আরাবিকে সহ খাদিজা বেগম পালিয়ে যায়। ১ দিন পর জানা যায় প্রেমিক শাহাদাত হোসেন বাচ্চুর সাথে পালিয়ে ঢাকা চলে গেছে। শাহাদাতের সাথে পালিয়ে কোর্টে গিয়ে বিয়ে করেন খাদিজা। বিয়ের বিষয়টি নিশ্চিত করেন খাদিজার চাচী, ফোনকলের মাধ্যমে খাদিজার সাথে কথা বলে।

খাদিজা বেগমের প্রবাসী স্বামী মাকসুদ বলেন, সংসারের অভাব দূর করতে এবং স্ত্রী-সন্তানের সুখের কথা ভেবে ২০২২ সালে বিদেশে পাড়ি জমাই। এখানে নির্মাণশ্রমিকের কাজ করে প্রত্যেক মাসে ৩০ হাজার টাকা করে পাঠিয়েছি। প্রবাসে থাকাকালে বেশিরভাগ সময়ে স্ত্রীর মোবাইলে ফোন দিয়ে তাকে ব্যস্ত পাই। কার সঙ্গে কথা বলছো জানতে চাইলে, সে বলতো তার বাপের বাড়ির লোকের সঙ্গে কথা বলেছে। ১১ জানুয়ারি ২০২৩ তারিখ রাত ১০ টার দিকে আমাকে ফোনে বলে আমার বোন আসছে আগামীকাল তার ফুফাতো বোনের বিয়ে তাকে সেইখানে যেতে হবে।এই বলে বাসা থেকে বের হয়। বিকালে আমার স্ত্রী ফোনে কল দিলে মোবাইল বন্ধ পাই, বিকাল ৫ টার সময় শুনতে পাই আমার স্ত্রী তাদের ফুফাতো বোনের বাসায় যায়নি। পালিয়ে গেছে।

মাকসুদ আরও বলেন, সে আমার নিষ্পাপ এক সন্তান সহ প্রেমিকের হাত ধরে চলে গেছে। যাওয়ার সময় ৫ ভড়ির অধিক স্বর্ণ ও নগদ টাকা ছিলো।তার একাউন্টে থাকা প্রায় (৫০০,০০০)পাঁচ লাখ টাকা নিয়ে গেছে। এখন আমি আমার সন্তানকে ফিরে ফেতে চাই। এই বিষয়ে আমার মা- বাবাকে বলি থানায় একটি জিডি করতে।

প্রেজেন্ট নিউজ প্রতিনিধি এবিষয়ে জানতে, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে(ওসি) একাধিক ফোন কল করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এস.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ