শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:৩২

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:৩২

বাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক ও তার মায়ের মৃত্যু

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

মুহাম্মদ নাছির উদ্দীন, পঞ্চগড় প্রতিনিধি:

রবিবার রাতে পঞ্চগড়-বোদা মহাসড়কে মটর সাইকেল ও নাইট কোচের সাথে হাইওয়ে পুলিশ ফাড়ি ময়দানদিঘীর সামনে দুর্ঘটনাটি ঘটে।

প্রাথমিক ভাবে জানা গেছে, নিহত দুজনের বাড়ি উলিপকুরী মন্ডলের হাট, বোদা ,পঞ্চগড়। নিহত ২ জন মাহফুজা (৫০) মিশু(২৫)। মিশু বোদা উপজেলা শহরের ইসলামবাগ হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন বলে জানা গেছে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যার পর হাফেজ মিশু তাঁর মোটরসাইকেলের পেছনে মা মাহফুজা আক্তারকে নিয়ে বাড়ি থেকে পঞ্চগড় শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় ময়দানদিঘী ইউনিয়নের হলদিয়াপুকুরী এলাকায় পঞ্চগড়-মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাঁদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলসহ মা ও ছেলে সড়কের ওপর ছিটকে পড়েন।

পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে বোদা ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বোদা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আফজাল হোসেন বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোটরসাইকেলটিকে নাবিল পরিবহনের ঢাকাগামী একটি বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায় বলে স্থানীয় লোকজনের জানান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধাক্কা দেওয়া বাসটি শনাক্তের চেষ্টা চলছে।

 

এন.এইচ/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ