বুধবার | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ শাবান, ১৪৪৭ হিজরি | ৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:৩৩

বুধবার | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ শাবান, ১৪৪৭ হিজরি | ৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:৩৩

দায়িত্ব পেলে বিপিএলে পরিবর্তন আনতে আমার বেশিদিন লাগবে না

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসর মাঠে গড়াবে আর মাত্র একদিন পর। নানান বিতর্ক আর সঙ্কট সাথে নিয়ে আগামী শুক্রবার (৬ জানুয়ারি) থেকেই শুরু হচ্ছে বিপিএল। প্রতি বছরই বিপিএল আসে, বিপিএল যায়; তবে উন্নতির দেখা মেলে খুব সামান্যই। বরং দিনে দিনে যেন আধুনিক ক্রিকেটের সাথে পিছিয়ে পড়ছে এই ফ্রাঞ্চাইজি লিগ। তবে দায়িত্ব পেলে এই সবই বদলে দিতেন, ঢেলে সাজাতেন বিপিএলকে- এমনটাই দাবি করেছেন সাকিব আল হাসান।

আজ বুধবার শুভেচ্ছাদূত হিসেবে বিখ্যাত গালফ ওয়েলসের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন সাকিব আল হাসান। এর আগে ভারতীয় সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে এই ভূমিকায় দেখা গিয়েছিল।

এই দায়িত্ব পালনকালে সাকিব আল হাসানকে প্রশ্ন করা হয় বিপিএলের প্রধান নির্বাহীর দায়িত্ব পেলে কী করবেন?

জবাবে সাকিব আল হাসান খুলে দেন তার স্বপ্নের দ্বার। নিজের লক্ষ্যের কথা বলতে গিয়ে সাকিব বলেন, ‘আমাকে যদি প্রধান নির্বাহীর দায়িত্ব দেয়া হয়, বিপিএলে পরিবর্তন আনতে আমার বেশিদিন লাগবে না। আমার ধারণা এক থেকে দুই মাস লাগবে সর্বোচ্চ সবকিছু ঠিক করতে। দুই মাসও লাগার কথা না, দুই মাস অনেক দূরের কথা বলছি। ‘নায়ক’ সিনেমা দেখেছেন না? একদিনেও অনেক কিছু করা সম্ভব। যে করতে পারে, সে সব করতে পারে।’

দায়িত্ব পেলে কী কী কাজ করতেন সাকিব আল হাসান তারও একটা উদাহরণ দেখিয়েছেন। বলেন, ‘এই সবকিছু বাদ দিয়ে আবার ড্রাফট হবে, অকশন হবে, ফ্রি টাইমে বিপিএল হবে, সব আধুনিক টেকনলজি থাকবে। ডিআরএস থাকবে, ব্রডকাস্ট ভালো থাকবে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভেন্যু থাকবে।’

 

এন.এইচ/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ