ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে উত্তরা পাবলিক লাইব্রেরির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। রবিবার (১ জানুয়ারী) বিকেলে উত্তরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি’ স্লোগানকে উপজীব্য করে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে মামস-এম এ আউয়াল মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এম এ আলম সবুজের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে ছিলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো: জুলকার নায়ন । এতে বিশেষ অতিথি ছিলেন, উত্তরা পাবলিক লাইব্রেরির উপদেষ্টা হাসান মাহমুদ, প্যাসিফিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, ডক্টর ইঞ্জিনিয়ার একেএম আবু রায়হান।
স্বাগত বক্তব্য রাখেন উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি, তারেকউজ্জামান খান।
প্রতিষ্ঠাবার্ষিকীতে উত্তরার বিশিষ্টজন, কবি-সাহিত্যিক ও গ্রন্থপ্রেমীরা উপস্থিত ছিলেন।
আর.আই/






