শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:০৪

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:০৪

পরীমনির জীবন অনেকটা আমার মতো: তসলিমা নাসরিন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন ঢালিউড তারকা পরীমনি। শুক্রবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন ইঙ্গিত দেন তিনি। পরীমনির ওই পোস্টের পর এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অভিব্যক্তি জানিয়েছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। ওই পোস্টে তসলিমা নাসরিন বলেন, ‘পরীমনির জীবনটা অনেকটা আমার মতো।’

প্রেজেন্ট নিউজের পাঠকদের জন্য তসলিমা নাসরিনের পোস্টটি তুলে ধরা হলো-

‘পরীমনির জীবনটা অনেকটা আমার জীবনের মতো। মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, আঘাত পায়, কাঁদে, সরে আসে, আবার বিশ্বাস করে, আবার আঘাত পায়, আবার কাঁদে, আবার সরে আসে, আবার বিশ্বাস করে –। এ যেন একটা চক্রের মতো। সৎ, সরল এবং সংবেদনশীল মানুষই এই চক্রের মধ্যে পড়ে যায়।’

তিনি আরও লেখেন, ‘পরীমনি নিজের পায়ে দাঁড়িয়েছে। ও যদি মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে একা বাঁচতে না পারে, তবে আর পারবে কে? আমি পেরেছি। আরও অনেকেই পেরেছে। নিজেকে ভালোবাসলে পারা যায়।’

আমাদের তো এই দোষ, আমরা নিজেকে ভালোবাসি না মন্তব্য করে তসলিমা লিখেছেন, ‘জগতের আর কোনো প্রাণী নয়, এই আমরা মেয়েরাই আমাদের আততায়ীকে ভালোবেসে তার সঙ্গে এক ঘরে, এক ছাদের তলায় বাস করি!’

এর আগে শুক্রবার রাতে পরীমনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই নায়িকা ২০২১ সালের ১৭ অক্টোবর চুপিসারে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন। চলতি বছরের ১০ জানুয়ারি এ খবর প্রকাশ্যে আনেন তারা। সেসময় পরী জানান, তাদের ঘরে সন্তান আসছে। গত ১০ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পরী। রাজ-পরীর সন্তানের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার সেটে দুজনের পরিচয় ও প্রেম; তারপর হুট করেই বিয়ে। বিয়ে ও সন্তান জন্মের পর বেশ ভালোই যাচ্ছিল তাদের নতুন জীবন। রাজ-পরীর দুষ্টু, মিষ্টি কিংবা আবেগমাখা কর্মকাণ্ড বরাবরই ভক্তদের নজর কেড়েছে। অন্তর্জালে তাদের নানান মুহূর্তের ছবি বেশ প্রশংসা কুড়ায়। তবে বছর না ঘুরতেই বছরের শেষ দিন সম্পর্ক ছিন্নের ইঙ্গিত তিলে পরীমনি।

 

আর.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ