শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:১৪

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:১৪

আইসিএবির চুয়াডাঙ্গা জেলা সভাপতি আবুবকর, সম্পাদক ইব্রাহিম হোসেন মনোনীত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

আবুবকর সিদ্দিক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা সভাপতি আবু বকর সিদ্দীক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাহিদ হাসান এর সঞ্চালনায় জেলার আইএবি কার্যালয় সম্মুখ মাঠ প্রাঙ্গণে “জেলা সম্মেলন’২৩” অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সুলতান মাহমুদ।

তিনি তার বক্তব্যে বলেন, পৃথিবীর সকল উন্নত রাষ্ট্রে শিক্ষার্থীদের যাবতীয় ব্যয়ভার সরকারের। কিন্তু আমাদের দেশে জিডিপির ৬ শতাংশ বাজেট হলেও বাস্তবে তার প্রণয়ন হয় ৩ শতাংশ। দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাষ্ট্রে মেধাবী শিক্ষার্থীদের সংখ্যা আছে ব্যাপক কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে তারা উচ্চ শিক্ষা লাভ করতে সক্ষম হয়না। প্রকৃতপক্ষে সরকারের কাজ ছিলো অর্থনৈতিক ভাবে দুর্বল মেধাবীদেরকে উচ্চ শিক্ষার জন্য যাবতীয় ব্যয় নিশ্চিত করা। পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে শিক্ষার্থীদের যাবতীয় ব্যয়ভার সরকার গ্রহণ করবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয় যাকে বাংলাদেশের অক্সফোর্ড বলা হয় সেই বিদ্যাপিঠ বিশ্বের পাঁচশত উচ্চ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই। বাংলাদেশে উচ্চমানের দুটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ও ব্রাক বিশ্ববিদ্যালয়। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো বিশ্বের একহাজার সেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোনো স্হান নেই।

প্রধান অতিথি আরও বলেন, ক্যাম্পাস গুলো আজ বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের দ্বারা কলুষিত হচ্ছে, কিন্তু ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ সম্পূর্ণ ব্যাতিক্রম। তারা একজন ছাত্রকে প্রকৃত মানুষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলে।

 

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি জননেতা মোঃ হাসানুজ্জামান সজীব।

আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক মুফতী আব্দুস সালাম, জাতীয় শিক্ষক ফোরাম চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. জিনারুল ইসলামসহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার বর্তমান ও সাবেক দায়িত্বশীল বৃন্দ।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি বিগত সেশনের কমিটি বিলুপ্ত করে মোঃ আবু বকর সিদ্দিককে সভাপতি, এস এম জুবায়ের আদনানকে সহ-সভাপতি ও
মোঃ ইব্রাহিম হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন।

 

আর.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ