শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | দুপুর ১:৩২

শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | দুপুর ১:৩২

দ্বিতীয় দিনেও বিকল মেট্রোরেলের ভেন্ডিং মেশিন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে দ্বিতীয় দিনের টিকিট বিক্রির আধাঘণ্টা পরই ভেন্ডিং মেশিন বিকল হতে দেখা গেছে। এতে করে যাত্রীদের চাপ বেড়েছে। দীর্ঘ হয়েছে সারি।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এমন অভিযোগ পাওয়া গেছে।

যাত্রীরা জানান, আগারগাঁও স্টেশনে আধঘণ্টা টিকিট বিক্রি চলার পরই একটি মেশিন কাজ করা বন্ধ করে দেয়। একজন উত্তরার টিকিট কাটার জন্য মেশিনে প্রথমে ১০০ টাকা এবং পরে আরও ২০ টাকা দিলে দুটি টিকিট পান কিন্তু একই সঙ্গে ফেরত পান ৬০ টাকা। এরপরই মেশিনটি বিকল হয়।

ভোগান্তিতে পড়া এক যাত্রী বলেন, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর জানতে পারি মেশিন নষ্ট। পরে টিকিটের জন্য আবার অন্য লাইনে দাঁড়াই।

কাউন্টারে দায়িত্বরত এক কর্মকর্তা বলেন, অনেকে ভাঁজ করা টাকা মেশিনে দেন। এ ছাড়া পুরনো টাকা হলে মেশিন হয়তো ঠিকভাবে শনাক্ত করতে পারে না।

এর আগে গতকাল প্রথম দিনের শুরুতে ৮টা ৩৫ মিনিটে আগারগাঁও স্টেশনে একটি মেশিনে ত্রুটি দেখা দেয়। এরপর সকাল ১০টা নাগাদ উত্তরা উত্তর স্টেশনে টিকিট বিক্রির তিনটি মেশিনে কারিগরি ত্রুটি দেখা দেয়। ফলে তখন হাতে টিকিট বিক্রি করে কর্তৃপক্ষ।

এন.এইচ/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ