বুধবার | ৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাবান, ১৪৪৭ হিজরি | ২১ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | বিকাল ৩:০১

বুধবার | ৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ শাবান, ১৪৪৭ হিজরি | ২১ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | বিকাল ৩:০১

ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:০৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৪৮ অপরাহ্ণ
  • রাত ১৯:০৪ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৯ পূর্বাহ্ণ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের ২০২৩ সেশনের নগর আমেলা ও শুরা সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) রাজধানীর ভাটারাস্থ নগর কার্যালয়ে সংগঠনের নগর উত্তর সভাপতি এম মাইদুল হাসান সিয়ামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও নগর উত্তরের সদ্য সাবেক সভাপতি নাঈম বিন জামশেদ।

সভাপতি তার উদ্বোধনী বক্তব্যে বলেন, যুগে যুগে আগত নবী-রাসূল ছিলেন জগতের শ্ৰেষ্ঠসন্তান। তারাই ছিলেন স্ব-স্ব জামানার সর্বাধিক যোগ্য। কাজেই এখন আমরা যারা আম্বিয়া আ: -এর উত্তরসূরি হিসেবে তাদের রেখে যাওয়া কাজে নেতৃত্বদানের মাধ্যমে সৌভাগ্যবান হতে চাই, তাদেরকেও সমকালীন সকল যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে ঈমানের মজবুতি, নিয়তের সঠিকতা এবং খুলুসিয়াতের পূর্ণতার গুণাবলি ইসলামী বিপ্লব প্রত্যাশী প্রতিটি দায়িত্বশীলের জন্য অর্জন করা একান্ত জরুরি।

নাঈম বিন জামশেদ বলেন, দায়িত্বশীল একটি সংগঠনের জন্য বটবৃক্ষ । আন্দোলনের সফলতা-ব্যর্থতা দায়িত্বশীলদের ভূমিকার উপর অনেকাংশে নির্ভর করে। সংগঠনকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে দায়িত্বশীলদের ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে ২০২২ সেশনের জন্য নবগঠিত নগর আমেলা ও শুরা সদস্যদের নাম ঘোষণা করা হয়।

সভাপতি এম মাইদুল হাসান সিয়াম, সহ-সভাপতি মুহাম্মাদ তাহসিন ইউসুফ, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহ, সাংগঠনিক সম্পাদক, মুহাম্মাদ আমীন শরীফ, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আবু হানিফ, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ আনাস আব্দুল্লাহ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মাহফুজুর রহমান নাফিজ, প্রকাশনা ও দফতর সম্পাদক সুহাইল তানভীর, অর্থ ও কল্যাণ সম্পাদক আব্দুল আলিম জাহিদ, বিশ্ববিদ্যালয় সম্পাদক আরিফুল ইসলাম খান লিখন, কওমী মাদরাসা সম্পাদক মুহাম্মাদ এনামুল হাসান হুরায়রা, আলিয়া মাদরাসা সম্পাদক ইমাম হুসাইন হাজারী, স্কুল ও কলেজ সম্পাদক নুরুন্নবী ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মাইনুল ইসলাম তৌফিক, কার্যকরী সদস্য এইচ এম মাহমুদ হাসান।

শুরা সদস্য- আব্দুর রাজ্জাক, মুস্তফা হুসাইন, আব্দুল্লাহ মাসরুর, আরিফুল ইসলাম, তোফায়েল আহমেদ, নুরে আলম, মুহাম্মাদ ইয়াছিন, শহিদুল ইসলাম,  আজিজুল হাকীম, আব্দুল্লাহ আল আরমান, শফীকুল ইসলাম, আবুল কাশেম, আসগর আলী এবং মনিরুজ্জামান সাফীন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:০৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৪৮ অপরাহ্ণ
  • রাত ১৯:০৪ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৯ পূর্বাহ্ণ