সোমবার | ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ শাবান, ১৪৪৭ হিজরি | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | বিকাল ৩:৪৬

সোমবার | ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ শাবান, ১৪৪৭ হিজরি | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | বিকাল ৩:৪৬

আইসিএবির বরিশাল জেলা সভাপতি আল আমিন, সম্পাদক সালাউদ্দিন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ

নেছার উদ্দিন, মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

আজ (২৭ ডিসেম্বর) মঙ্গলবার বরিশাল নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সভাপতি এইচএম ছানাউল্লাহ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান এর সঞ্চালনায় জেলা সম্মেলন’২৩ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের।

তিনি তার বক্তব্যে বলেন, দুর্নীতি দেশের প্রতিটি জায়গায় বাসা বেধে আছে। দেশের কোথাও আজ আইনের শাসন নেই। দেশকে উন্নতির শিখরে পৌছাতে হলে দুর্নীতিমুক্ত দেশ গড়তে হবে। আর দুর্নীতিমুক্ত দেশ গড়তে ইসলামী শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই।

তিনি আরো বলেন, দেশের বিনা ভোটের সরকার ও আমলারা দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। চলমান দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্তি পেতে দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় এ সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ সভাপতি ছাত্রনেতা নুরুল বশর আজিজী।

তিনি বলেন, আদর্শ ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে দেশের শিক্ষা ব্যবস্থার সর্বস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। অন্যথায় কোন অবস্থাতেই আদর্শ ও কল্যাণমূখী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোঃ নেছার উদ্দিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দেশের চলমান সংকট নিরসনে জাতীয় সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে।
তারা আরো বলেন, আগামীর দেশ রক্ষায় ছাত্র ও যুবকদের মাঠে ময়দানে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।

সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল মোঃ ইবরাহীম হুসাইন মৃধা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক কে এম শরিয়াতুল্লাহ।

আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মোঃ ইদ্রিস আলী, জয়েন্ট সেক্রেটারি মাওলানা মোঃ জামিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ কাওছারুল ইসলাম, বরিশাল মহানগর এর সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ নাসির উদ্দিন নাঈস, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বরিশাল জেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল হালিম, জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল জেলা সভাপতি অধ্যাপক লোকমান হাকীম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি হাফেজ মাওলানা মোঃ সানাউল্লাহ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সাধারণ সম্পাদক আরমান হোসেন রিয়াদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সাবেক সভাপতি মুহাম্মাদ আশরাফুল ইসলাম।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি মোঃ শাহিন মাহমুদ, সরকারি বিএম কলেজ বরিশাল এর সভাপতি মোঃ মহিউদ্দিন।

আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি এইচ এম আল আমিন, সাংগঠনিক সম্পাদক ডিএম আল আমিন, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ সালাউদ্দিন, প্রকাশনা ও দফতর সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ফয়সাল, অর্থ ও কল্যাণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ।

সম্মেলন শেষে প্রধান অতিথি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার ২০২২ সেশনের কমিটি বিলুপ্ত করে এইচ এম আল আমিনকে সভাপতি, ডি.এম আল আমিনকে সহ-সভাপতি, মুহাম্মাদ সালাউদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২০২৩ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।

 

আর.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ