শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:৪১

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:৪১

ইউক্রেন যুদ্ধে আমাদের কোনো দোষ নেই : পুতিন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

ইউক্রেনে যুদ্ধের জন্য বরাবরই রাশিয়াকে দোষ দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার কোনো দোষ নেই এবং তারা এর জন্য দায়ী নয়। এ সংঘাতের ফলে দুই দেশ `একই ট্র্যাজেডি বহন করছে` বলেও জানান তিনি। খবর বিবিসির।

বুধবার (২১ ডিসেম্বর) শীর্ষ সামরিক কর্মকর্তাদের উদ্দেশে দেয়া এক ভাষণে এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট। বর্ষ সমাপনীর এই বৈঠক টেলিভিশনে সম্প্রচারিত হয়। ভাষণে রুশ প্রেসিডেন্ট বলেছেন, তিনি ইউক্রেনকে একটি `ভ্রাতৃপ্রতিম দেশ` হিসেবে দেখে যাবেন। দেশটির এই সংঘাত `তৃতীয় দেশের নীতির ফল` এবং সেটি রুশ নীতির কারণে ঘটেনি বলেও দাবি করেন।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী। এ যুদ্ধের জন্য একদিকে রাশিয়াকে দায়ী করছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে যুক্তরাষ্ট্রের উস্কানিকে দায়ী করছে রাশিয়া।

ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া নয়, তৃতীয় দেশের নীতির ফলে ইউক্রেন যুদ্ধ হচ্ছে। রুশ প্রেসিডেন্ট বলেন, সোভিয়েত ইউনিয়ন ভেঙে সৃষ্টি হওয়া দেশগুলোর মগজ ধোলাই করছে পশ্চিমারা। আর তা শুরু হয়েছে ইউক্রেন দিয়ে।

পুতিন বলেন, বছরের পর বছর ধরে আমরা ইউক্রেনের সাথে ভাল-প্রতিবেশীর সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছি। নানা ঋণসহায়তা ও সস্তায় জ্বালানির প্রস্তাব দিয়েছি, কিন্তু তা কোনো কাজে আসেনি।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, `এখানে আমাদের অভিযুক্ত করার কিছু নেই। আমরা সব সময় ইউক্রেনীয়দের ভাই মনে করেছি এবং এখনো আমরা তা মনে করি। এখন যা ঘটছে, তা একটি ট্র্যাজেডি। কিন্তু এখানে আমাদের কোনো দোষ নেই।`

অবশ্য ইউক্রেনে রাশিয়ার `বিশেষ সামরিক অভিযানের` লক্ষ্য পূরণে অবিচল থাকার কথা জানিয়েছেন পুতিন।

প্রেসিডেন্ট পুতিন বলেন, ইউক্রেনে মোতায়েন রুশ সেনাদের জন্য সব ধরনের প্রয়োজনীয়তা মেটানো হবে। তাদের চাহিদা মেটানোর ক্ষেত্রে রুশ সরকারের কোনো আর্থিক সীমাবদ্ধতা নেই।

পুতিন এমন সময়ে এসব কথা বললেন যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফরে গেলেন। ১০ মাস আগে রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেনের বাইরে এটিই তার প্রথম সফর।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ