শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:৩৩

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:৩৩

কুড়িগ্রাম ডায়াবেটিক হাসপাতাল বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

মোকলেছুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম ডায়াবেটিক হাসপাতাল বন্ধ করার চক্রান্তের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী রোগী, হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী ও জেলার বিভিন্ন স্তরের মানুষ।

বুধবার জেলা শহরের পুরাতন হাসপাতাল পাড়ায় অবস্থিত ডায়াবেটিক হাসপাতালের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি অবসর প্রাপ্ত মেজর আব্দুস ছালাম, মহাসচিব ও পৌর মেয়র কাজিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জেলা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, সাংবাদিক শফি খানসহ অন্যান্যরা।

মানববন্ধনে হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ চিকিৎসা সেবা নেয়া রোগী ও স্বজনরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দরিদ্র পীড়িত এ জেলার ডায়াবেটিক রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতি ২০০৬ সালে হাসপাতালটি প্রতিষ্ঠা করে।

এরপর থেকে গঠনতান্ত্রিকভাবে হাসপাতালটি পরিচালিত হয়ে আসছে এবং বর্তমানে প্রায় ১৮ হাজার রেজিস্ট্রেশনকৃত ডায়াবেটিক রোগীর চিকিৎসা সেবা দিচ্ছে।

কিন্তু হাসপাতালটি পরিচালনা করতে স্থানীয় সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ গঠনতন্ত্রের বাইরে নতুন কমিটি করার চেষ্টায় ব্যর্থ হয়ে হাইকোর্টে রিট করেন।

সেখানে বর্তমান কমিটিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তার গঠন করা কমিটিকে কেন সুযোগ দেয়া হবে না তার জবাব চাওয়া হয়।

এটি হাসপাতাল বন্ধের ষড়যন্ত্র বলে জানান বক্তারা। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান বক্তারা।

কুড়িগ্রাম ডায়াবেটিক হাসপাতালের সভাপতি অবসর প্রাপ্ত মেজর আব্দুস ছালাম জানান, গঠনতন্ত্র অনুযায়ী কমিটি গঠিত হয়েছে এবং সে কমিটির মাধ্যমে হাসপাতালটির পরিচালিত হয়ে আসছে।

স্থানীয় সংসদ সদস্য যে রিট করেছে সে কপি আমরা পেয়েছি এবং গঠনতন্ত্র অনুযায়ী হাইকোর্টেও কারন দর্শানোর জবাব দেয়া হবে।

তিনি আরো জানান, স্থানীয় সংসদ সদস্য যে কমিটির বিরুদ্ধে রিট করেছেন সেই কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দীতা করে হেরে যাওয়ায় ক্ষুদ্ধ হয়ে হাসপাতালটি বন্ধের চক্রান্ত অব্যাহত রেখেছেন।

জনপ্রতিনিধি হয়েও যদি জনগণের বিপক্ষে দাড়ায় তাহলেতো জনগণের সেবা হবে না।

এ জেলার মানুষের স্বার্থে এসব চক্রান্ত বন্ধের দাবি জানান তিনি।

এস.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ