রবিবার | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ শাবান, ১৪৪৭ হিজরি | ২ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১২:৫৬

রবিবার | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ শাবান, ১৪৪৭ হিজরি | ২ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১২:৫৬

ঘাটাইলের সংগ্রামপুর ইউপি’তে ভোটারদের দ্বারেদ্বারে হাতপাখার প্রার্থী আঃ মান্নান

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ

সাইফুল ইসলাম,টাঙ্গাইলঃ আগামী ২৯ ডিসেম্বর  অনুষ্ঠিত হতে যাচ্ছে  টাঙ্গাইলের ঘাটাইল  উপজেলার ১২নং সংগ্রামপুর ইউনিয়ন  পরিষদের নির্বাচন।

 নির্বাচনকে ঘিরে গনসংযোগে ব্যাস্ত সময় পার করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগ্রামপুর ইউনিয়নের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী  মাওলানা আব্দুল মান্নান।

সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে  গিয়ে ভোট প্রার্থনা করে  দিচ্ছেন উন্নয়নের নানা  প্রতিশ্রুতি।

ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসভা, মিটিং, উঠান বৈঠক সহ বিভিন্ন ভাবে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন।

ইউনিয়নের একাধিক ভোটার জানিয়েছে, এতোদিন যাদেরকে চেয়ারম্যান নির্বাচিত করেছি তাদের দিয়ে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি।এবার যেহেতু ইসলামের পক্ষে একজন সৎ ও যোগ্য প্রার্থী পেয়েছি, তাই এবার ভুল করবোনা হাতপাখা মার্কায় ভোট দিতে।

চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল মান্নান প্রেজেন্ট নিউজকে বলেন, ইউনিয়নবাসী আমার  পাশে রয়েছে। নির্বাচনে জয়ী হয়ে  এলাকার উন্নয়নে নিরলস কাজ করে যাব এবং ইউনিয়নের  সকল জনগনের সুখে  দুঃখে পাশে আছি থাকব  সব সময়।

তিনি আরো বলেন, নির্বাচনের দিন পরিবেশ সুষ্ঠু থাকলে আশাকরি আমি হাতপাখা প্রতীকে বিজয় অর্জন করবো।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘাটাইল উপজেলার সেক্রেটারি মুফতি সাইফুল ইসলাম বলেন, ইউনিয়ন জুড়ে আমাদের প্রার্থীর অবস্থান ভালো, আমরা পুরো ইউনিয়নে ভোটারদের দ্বারেদ্বারে যাচ্ছি, ভালো সাড়া পাচ্ছি, ভোট সুষ্ঠু হলে আমরা বিজয়ী হবো।

তিনি আরো বলেন, বিগত ইউপি নির্বাচনগুলোতে আমাদের হাতপাখার প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেছে, বেশিরভাগ জায়গায় ক্ষমতাসীন দলের লোকেরা ভোট দিতে বাঁধা দিয়েছে,যেখানে কিছুটা সুষ্ঠু ভোট হয়েছে সেখানে আমাদের চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছে। আমরা আশাকরি, ভোট সুষ্ঠু হলে সংগ্রামপুরে আমাদের প্রার্থীই বিজয়ী হবে।

ঘাটাইল উপজেলায়  আগামী ২৯ ডিসেম্বর ৫ টি ইউনিয়ন পরিষদ  নির্বাচনের ভোট গ্রহন  অনুষ্ঠিত  হবে।

এস.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ