সোমবার | ৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:২৮

সোমবার | ৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:২৮

রূপসায় স্ত্রীকে নির্যাতনের প্রতিবাদ করায় প্রতিবেশীকে পিটিয়ে জখম

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ

ফরহাদ মোল্লা, খুলনা প্রতিনিধি:

রূপসায় নিজ স্ত্রীকে মারপিট করার সময় প্রতিবেশী এক ব্যক্তি প্রতিবাদ করায় তাকে রড দিয়ে পিটিয়ে জখম করেছে বাবু মিনা(৩০) নামের এক ব্যক্তি। রূপসার রামনগর গ্রামে জানু বেগমের ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনাটি ঘটে।

গতকাল মঙ্গলবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার সময় পার্শ্ববর্তী ফরিদ মোল্লার বাড়ির ভাড়াটিয়া ফল ব্যবসায়ী নজু মিনার ছেলে বাবু মিনা(৩০) তার স্ত্রী মালেকা বেগম(২৫)কে মারপিট করছিল। এ সময় আলেয়া বেগমের স্বামী ফারুক ভান্ডারী(৫৫) বাবু মিনাকে উদ্দেশ্য করে বলছিল “নিজের বউকে কেউ এভাবে মারে? এভাবে মারলে সে মারা যেতে পারে।” একথায় বখাটে বাবু মিনা ফারুক ভান্ডারীর উপর ক্ষিপ্ত হয়ে তার ঘরে ঢুকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

এসময় ফারুকের পরিবার ও প্রতিবেশী লোকজন মিলে তাকে স্থানীয় চিকিৎসকের নিকট নিয়ে যায়।আঘাতের কারণে ফারুকের শরীর থেকে প্রচুর রক্ত ঝরে, মাথায় ৭টি সেলায় লেগেছে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফারুককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল।

বাবু মিনা সম্পর্কে এলাকাবাসী জানায়, সে প্রায়ই মানুষের সঙ্গে এরকম দুর্ব্যবহার করে। এলাকাবাসীর ধারণা অভিযুক্ত বাবু মিনা মাদকাসক্ত হতে পারে।

রূপসা ইমারত গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি কালাম মৃধা বলেন, বাবু প্রায় মানুষের সঙ্গে ঝগড়া- ফ্যাসাদ করে থাকে। কয়েক মাস আগে আমার স্ত্রীকে বাজারের ভেতরে সে মারপিট করেছিল। এ ঘটনায় আমি তার বিরুদ্ধে একটা মামলা করেছি। যা পিবিআই এর তদন্তধীন রয়েছে।

নৈহাটি ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ও ভুক্তভোগী ফারুক ভান্ডারীর শ্যালকের স্ত্রী পারভিন বেগম বলেন, সামান্য ঘটনাকে কেন্দ্র করে আমার নন্দায়কে এভাবে মেরেছে যা খুবই দুঃখজনক। আমরা আইনের মাধ্যমে পদক্ষেপ গ্রহণ করব, এবং আদালতের নিকট আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চাইবো।

ভুক্তভোগী ফারুক ভান্ডারীর স্ত্রী কান্না জড়িত কন্ঠে বলেন, আমার স্বামীকে এভাবে মেরে জখম করেছে আমি প্রশাসনের নিকট এর বিচারের দাবি জানাই।।

 

আর.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ