মঙ্গলবার | ৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:২৩

মঙ্গলবার | ৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:২৩

দেশের মানুষের চিন্তায় প্রধানমন্ত্রীর ঘুম নেই -ওবায়দুল কাদের

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা হচ্ছে বিএনপি। বিএনপি সরকারের আমলে জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে এখনো তারাই মদদ দিচ্ছেন।শায়খ আবদুর রহমান, বাংলা ভাইকে সৃষ্টি করে হাওয়া ভবন থেকে তাদের ইন্ধন দেওয়া হতো। আর আমরা (আওয়ামী লীগ) জঙ্গিবাদের বিরুদ্ধে। জঙ্গি দমনে লড়াই করছি। আদালতে কারা জঙ্গিদের ছিনিয়ে নিয়েছে, সেটার তদন্ত চলছে। অপেক্ষা করুন, তদন্তে সব বের হয়ে আসবে।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাড়ে ৭ বছর পর জেলা স্টেডিয়ামে সম্মেলন আয়োজন করা হয়।

ফখরুল মিথ্যাচার করছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ফখরুলের মুখে এতো মধু কিন্তু অন্তরে বিষ। তাই আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে। নিজেদের টাকায় পদ্মা সেতু হয়েছে, বঙ্গবন্ধু ট্যানেল হয়েছে। এগুলো ফখরুলদের সহ্য হয় না। প্রধানমন্ত্রীকে নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে- ‘প্রধানমন্ত্রী নাকি বলেছেন দেশে দুর্ভিক্ষ হবে।’ প্রধানমন্ত্রী এমন কথা বলেনি, বৈশ্বিক পরিস্থিতিতে উনি বিশ্ব নেতাদের এখনই সর্তক হতে বলেছে। কিন্তু বাংলাদেশে দুর্ভিক্ষ হবে- এমনটা প্রধানমন্ত্রী বলেননি। আমাদের ৩৬ হাজার বিলিয়ন ডলার রিজার্ভ আছে। ৬ মাসের ব্যবস্থা আছে। একটা দেশ চলার জন্য তিন মাসের রিজার্ভ থাকলেই যথেষ্ট।

তিনি বলেন, দেশের মানুষের চিন্তায় প্রধানমন্ত্রীর ঘুম নেই। তার কাছে এ দেশ নিরাপদ, দেশের জনগণ নিরাপদ। তাই শেখ হাসিনা সরকারকে আরেকবার দরকার।

ওবায়দুল কাদের বলেন, আগামী ডিসেম্বর মাসে খেলা হবে। খেলা হবে বিএনপির সঙ্গে, আন্দোলনে খেলা হবে। ভোট চোরদের সঙ্গে, জলিয়াতি, দুঃশাসন, দুর্নীতিবাজ, জঙ্গিবাদ, হাওয়া ভবন বানিয়ে যারা টাকা লুট করে বিদেশে পাচার করেছে তাদের বিরুদ্ধে খেলা হবে। আর তারা (বিএনপি) নাকি আমাদের বিরুদ্ধে খেলতে চায়। লক্ষ্মীপুরবাসী প্রস্তুত থাকুন, ডিসেম্বরকে কেন্দ্র করে অপশক্তি মাঠে নেমেছে। তাদের বিরুদ্ধে সবাই সজাগ থাকুন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিশেষ বক্তা লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, এম এ মমিন পাটওয়ারীসহ অনেকে।

সম্মেলনের সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।

সম্মেলনে গোলাম ফারুক পিংকু এবং নুর উদ্দিন চৌধুরী নয়ন পুনরায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

 

আর.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ